শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নানা সংকটের পরেও রপ্তানিতে গতি ধরে রেখেছে তৈরি পোশাক শিল্প

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নানা সংকটের পরেও রপ্তানিতে গতি ধরে রেখেছে তৈরি পোশাক শিল্প। সেপ্টেম্বরে বাজার হঠাৎ অস্থির হলেও ক্রয়াদেশ কমেনি। অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ২৫ কোটি ডলার রপ্তানি হয়েছে। যা একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারেও বেড়েছে রপ্তানি। এতো সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্কনীতি ভাবনায় ফেলেছে এই খাতের উদ্যোক্তা ও শিল্পমালিকদের। শুল্ক সমস্যার সমাধান না হলে শীর্ষ এ রপ্তানি খাতের সম্ভাবনা চাপে পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের।


গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে তৈরি পোশাকখাত।


মাসখানেক চলা সে অস্থিরতায় কালো মেঘ জমে তৈরি পোশাকের ভাগ্যাকাশে। কমে যায় পোশাক উৎপাদন। স্থানান্তর হতে থাকে ক্রয়াদেশ। তবে, সে মেঘ গাঢ় হওয়ার আগেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ঘুরে দাঁড়ায় প্রধান এ রপ্তানি খাত।


হিসাব বলছে, পোশাক খাতের অস্থিরতায় রপ্তানিতে প্রভাব পড়েনি খুব একটা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।


যেখানে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার। মোট পোশাকের প্রায় ৫০ শতাংশ রপ্তানি হয়েছে এ বাজারে। যুক্তরাষ্ট্রে ১৯ শতাংশ, যুক্তরাজ্যে ১১, কানাডায় ৩ আর প্রায় ১৭ শতাংশ পোশাক রপ্তানি হয়েছে নতুন বাজারগুলোতে। ইতিবাচক ধারার এ প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যবসায়ীদের।


স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘যে সময় ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। ওই সময় আমাদের একটু লো সিজন যায়। ওই সময় আশুলিয়া এলাকার গার্মেন্টসগুলো ক্ষতিগ্রস্ত হলেও গাজীপুর, চট্টগ্রামের গার্মেন্টসগুলো সাপোর্ট দিয়েছে।’


বাংলাদেশ অ্যাপারেল এক্সচেন্জের এমডি মহিউদ্দিন রুবেল বলেন, ‘আমরা সক্ষমতা যতো বেশি ধরে রাখতে পারবো ততো বেশি আমাদের উন্নতি করার সুযোগ আছে।’


অপ্রচলিত বাজারেও বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অপ্রচলিত বাজারে মোট ৫১২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির প্রায় ১৭ শতাংশ।


গত অর্থ বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি। তবে এমন সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্কনীতিতে টান পড়েছে প্রবৃদ্ধির সুতোয়। এর সুষ্ঠু সমাধান ছাড়া শীর্ষ এ রপ্তানি খাতের জৌলুস হারানোর শঙ্কা ব্যবসায়ীদের।


স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার বেনিফিট বাংলাদেশ খুব একটা পাবে না। যেকোনো মূল্যে এই ট্যারিফ চ্যালেন্জ মোকাবেলা করতে হবে।’


যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে যে পরিমাণ শুল্ক অব্যাহত রয়েছে তার উপর নতুন করে আবার বাড়লে উৎপাদকরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলেন, এসময় উৎপাদন খরচ যেমন বাড়বে তেমনি পোশাকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন রপ্তানিকারকরা।


অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘যদি ১০ শতাংশ ট্যারিফ থাকে। হয়তো সেখানে ১০২ টাকা বা ১০৪ টাকা হয়ে যাবে। ১১০ টাকা তো হবে না। ফলে যতটুকু ট্যারিফ হবে তা আমেরিকার দামের উপর যাবে না। বেশিরভাগ আসবে তারা যেখানে থেকে কিনে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যারা প্রোডিউসার তাদের মার্জিন কমে যাবে।’


এদিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। তাই এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যা সমাধানের পরামর্শ তাদের। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা