শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

প্রকাশিত:শনিবার ২১ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: ঈদের দিন মানেই আনন্দ,হাসি আর প্রিয়জনদের সঙ্গে মিলনের মুহূর্ত।কিন্তু সেই আনন্দঘন দিনেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নেমে এলো এক হৃদয়বিদারক শোকের ছায়া। নানার বাড়ি যাওয়ার ছোট্ট স্বপ্ন আর আনন্দ নিয়ে খেয়া নৌকায় উঠেছিল ৯ বছরের শিশু সুফিয়া বেগম। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠলো তার জীবনের শেষ যাত্রা—নদীর মাঝখানেই নিভে গেল একটি নিষ্পাপ প্রাণের আলো।জানা গেছে,তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের বাসিন্দা সতু মিয়ার মেয়ে সুফিয়া বেগম (৯) ঈদের দিন বিকাল আনুমানিক ৪টার দিকে তার নানার বাড়ি গোটিলা যাওয়ার উদ্দেশ্যে লাউড়েরগড় খেয়া নৌকায় ওঠে। ঈদের দিনে নানার বাড়ি যাবে—এই আনন্দে উচ্ছ্বসিত ছিল ছোট্ট মেয়েটি। কিন্তু কে জানত, সেই আনন্দের পথই তাকে নিয়ে যাবে মৃত্যুর দুয়ারে।স্থানীয়দের অভিযোগ,নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো হয়েছিল। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছাতেই হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার। অনেক যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতার কেটে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ছোট্ট সুফিয়া আর ফিরে আসতে পারেনি জীবনের তীরে।কিছুক্ষণ পর নদীর পানিতে ভেসে ওঠে তার নিথর দেহ। ঈদের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। একটি পরিবারে নেমে আসে অসীম শোক,আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে হাহাকার।এদিকে স্থানীয়রা জানান,নৌকাটিতে আরও কোনো শিশু বা যাত্রী নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিত হতে এলাকাবাসী নদী ও আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছেন।ঈদের দিনে একটি শিশুর এমন করুণ মৃত্যুর ঘটনায় লাউড়েরগড়সহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। যে ঈদের দিনটি হওয়ার কথা ছিল আনন্দ আর ভালোবাসার, সেই দিনটিই হয়ে উঠেছে একটি পরিবারের জীবনের সবচেয়ে বড় শোকের দিনএ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান নৌকা ডুবিতে একজন শিশু মারা গেছে একজন আহত রয়েছে।তবে নিখোঁজ কেউ নেই।আরো আহত আছে কি-না এখনো জানা যায়নি। 


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার