শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অবহেলার প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বি‌শেষ প্রতি‌নি‌ধি, নারায়ণগঞ্জ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ। রোববার (১ ডিসেম্বর) চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি পালন করেন।

নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “গত ২২ নভেম্বর আমরা ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখান থেকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়েছিল, এই সময়ের মধ্যে পরিস্থিতি উন্নত না হলে ১ ডিসেম্বর সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন, “সাত দিনের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নাগরিকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তারা ডেঙ্গু প্রতিরোধে কোনো উদ্যোগ দেখেননি।”

বিক্ষোভে বক্তারা দাবি করেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নেই। বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও সেগুলোতে মৌলিক সুবিধার অভাব রয়েছে। তারা বলেন, “ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিচ্ছে। চিকিৎসা সেবায় আন্তরিকতার অভাব রয়েছে। এই অব্যবস্থাপনা মানুষকে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।”

তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়নি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেই।”

বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশন এবং জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি জবাবদিহিতার দাবি জানান। তারা বলেন, “নারায়ণগঞ্জবাসী জানতে চায়, জনগণের জীবনের প্রতি এমন উদাসীনতা কেন? জনগণের ট্যাক্সের অর্থ ব্যয়ে সঠিক ব্যবস্থাপনা কেন নিশ্চিত করা হচ্ছে না?”

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দ্রুত ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং প্রশাসনিক অব্যবস্থাপনা জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।



আরও খবর




সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন