শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

নেই তদারকি, গরুর মাংস যাত্রাবাড়িতে ৭৫০ মানিকনগরে ৭৮০

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৬ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর যাত্রাবাড়িতে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। তবে যাত্রবাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মানিকনগর বাজারে গরুর মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের তদারকির অভাবে এলাকাভেদে মাংসের দামের এই তারতম্য হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। মাংসের দাম কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি কঠোর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।



শনিবার (১৬ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর যাত্রাবাড়ি বাজার, ধলপুর বাজার, গোলাপবাগ বাজার ও মানিকনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


যাত্রাবাড়ি বাজারের মাংস বিক্রেতা আলম শেখ বলেন, শবে বরাতের দিন থেকে ৭৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে ৭০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি।




মাংসের দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে যাত্রাবাড়ি বাজারের আরেক মাংস ব্যবসায়ী মো. সুমন বলেন, গরুর মাংসের দাম যদি কমাতে চান সর্বপ্রথম গরুর খাদ্যের দামটা কমাতে হবে। খাদ্যের দাম যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি মাংসের দাম কমে আসবে। খাদ্যের দাম কম থাকলে কৃষক আমাদের কাছে কম দামে গরু বিক্রি করবে। গরু কমদামে কিনতে পারলে আমরা তখন এমনিই কমদামে বিক্রি করব। আর চামড়ার ব্যাপারটা যদি সরকার ভালোভাবে খেয়াল করে তাহলে গরুর মাংস ৫০০ টাকা কেজি বিক্রি সম্ভব।



ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন বেলাল হোসেন। তিনি যাত্রবাড়ি বাজারে মাংস কিনতে এসেছেন। বেলাল বলেন, আমরা মেসে তিনজন থাকি। আজকেই প্রথম মাংস কিনলাম। ১ কেজি কিনেছি। দাম অনেক। মাংসের দাম কমালে ভাল হয়। তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষ মাংস খেতে পারবে। আরেক ক্রেতা হেলাল উদ্দিন বলেন, রমজান মাসে মাংসের দাম কমিয়ে ৭০০ টাকা করলেও আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সপ্তাহে অন্তত একদিন মাংস খেতে পারতো।


গোলাপবাগ বাজারে গিয়ে দেখা যায়, আলী হোসেন নামে এক কসাইও ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। তিনি বলেন, প্রথম রোজা থেকে ৭৫০ টাকা করে মাংস বিক্রি করছি। মানিকনগরের আরেক মাংস বিক্রেতা শরিফ উদ্দিনকেও ৭৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি করতে দেখা গেছে।


তবে আরেকটু এগিয়ে মানিকনগর গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়। মানিকনগর বাজারের মাংসের দোকান মিম ইন্টারপ্রাইজে গিয়ে মাংসের দাম জানতে চাইলে বিক্রেতা বলেন, একদাম ৭৮০ টাকা। সাংবাদিক পরিচয় দিলে একটু ঘাবড়ে যান বিক্রেতা। তখন তিনি সুর পাল্টে বলেন,৭৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে ওই দোকান থেকে মাংস কেনা তিনজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা ৭৮০ টাকা কেজি দরে মাংস কিনেছেন।



পরে দোকানের মালিক মহিম উদ্দিন বলেন, আমাদের তো দোষ নেই। সিটি করপোরেশন থেকে মাংস বিক্রির কোন চার্ট টানিয়ে দেওয়া হয়নি। আমাদের মতো করে আমরা বিক্রি করছি।


বাজার করতে আসা আয়ুব আলী নামে এক ক্রেতা বলেন, মনিটরিংয়ের অভাবে বিক্রেতা নিজেদের মনমর্জি দরে মাংস বিক্রি করছেন। একেক বাজারে একেক দামে মাংস বিক্রি হচ্ছে। মনিটরিং জোরদার করা উচিত বলে মনে করেন তিনি।


এদিকে যাত্রবাড়ি বাজারে ডিম ডজন ১১৪ টাকা করে বিক্রি হচ্ছে। ডিমের দাম রোজার মধ্যে কমেছে বলে জানান বিক্রেতা আলী আহম্মদ।


আরও খবর




পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী