শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হবে গণভবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কর্তৃত্ববাদী সরকারের জান্তব নিদর্শন গণভবন। ছাত্র-জনতার সম্মিলিত গণ-আন্দোলনে পরাজিত এই ভবন। নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হিসেবে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তারুণ্যের কাছে স্বৈরাচারের যে পরাজয় তার নিদর্শনস্বরূপ গণভবন পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত হবে বলে মত তাদের।


প্রতিবাদ-প্রতিরোধে উত্তাল রাজপথ। কর্তৃত্ববাদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার লড়াই। যে লড়াই শোষণের বিরুদ্ধে; লক্ষ্য ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের অবসান। স্বপ্ন বৈষম্যের শৃঙ্খল ভেঙে সাম্য প্রতিষ্ঠার।


৫ আগস্ট, ২০২৪। স্বৈরতন্ত্রের কবর রচনা করতে ছাত্র-জনতা নামে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে। জনরোষের মুখে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জয়োল্লাসে মেতে ওঠে ছাত্র-জনতা। গণভবন হয়ে যায় সাধারণ জনতার।


এই গণভবন থেকেই সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নানা বৈষম্য, লুটেরাতন্ত্র আর অনাচারের জন্ম দিয়েছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মারক হিসেবে সেই গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরির পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ লক্ষ্যে গণভবন পরিদর্শন করেছেন সরকারের তিন উপদেষ্টা।


৩৬ দিনের এই গণঅভ্যুত্থানের পুরো ঘটনাপ্রবাহ সংরক্ষিত থাকবে এখানে। যা আওয়ামী শাসনামলে নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য বহন করবে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, গণপূর্ত ও স্থাপত্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি। আমাদের আকাঙ্খার কথা জানিয়েছি, কীভাবে দেখতে চাই। সেই সঙ্গে একটি ফর্মাল কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ১ টাকা দিয়ে মালিকানা নেয়া হয়েছিল। কিন্তু জনগণের জন্য কতটুকু ছিল? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি।’


গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন গবেষকরা। তারুণ্যের কাছে স্বৈরাচারের যে পরাজয় তার নিদর্শনস্বরূপ গণভবন পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত হবে।


বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘তরুণরা, স্কুলের শিক্ষার্থীরা টের পেয়েছে যে এই গণভবন হচ্ছে সব নষ্টের গোড়া। এবং এখানে যে স্বৈরাচারের উত্থান হয়েছে, এটা মানুষ জানতো। এখান থেকে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষ জানতো।’


তিনি বলেন, ‘মানুষ এটাও জানতো এখান থেকে যদি নির্দেশ দেয়া হয় তাহলে ছাত্র-জনতার ওপর গুলি বন্ধ হবে। সুতরাং মানুষ গণভবনে গেছে এবং আমি মনে করি জাদুঘর হলে মানুষ সেখানে যেতেই থাকবে। মানুষের ঢল থামানো যাবে না।’


রাষ্ট্রীয় নৃশংসতা ও স্বৈরশাসনের নিদর্শন সংরক্ষণের উদ্যোগ অনেক দেশেই আছে। কিন্তু তারপরও হিটলারের নাৎসি বাহিনীর অত্যাচার, রুশ শাসক স্ট্যালিনের বিভীষিকাময় শাসনের অনেক তথ্য-নির্দেশন সংগ্রহ করা সম্ভব হয়নি।


সে কারণে জুলাই হত্যাকাণ্ডের জাদুঘর হিসেবে গণভবনের কিউরেটিং ব্যবস্থায় আন্তর্জাতিক মান অনুসরণের ওপর বাড়তি গুরুত্ব দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।


ফয়জুল লতিফ চৌধুরী বলেন, পূর্ত বিভাগ আছে, স্থাপত্য বিভাগ আছে। তারা যে কাঠামোগত সংস্কার করবেন, কিছু জিনিস অক্ষত রাখবেন। এ জাদুঘরকে আমাদের ইতিহাসের অংশ হিসেবে পরিণত করা যায়।’


মানুষের অধিকার হরণের যে ইতিহাস রচিত হয়েছে গণভবনকে ঘিরে, তার বিশদ বর্ণনা ও নিদর্শন স্বৈরতন্ত্রকে বুঝতে দেশি-বিদেশি পর্যটকদের জন্য, এটি উল্লেখযোগ্য স্থাপনা হয়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী