শিরোনাম
পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ : দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েল

প্রকাশিত:রবিবার ০২ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, দৌলতপুর 


দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে, তা কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ। জনগণ গণভোট নয়, ব্যালটের মাধ্যমে সরকার নির্ধারণ করবে। জনগণের রায়ই হবে চূড়ান্ত এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।



শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এবং শেহালা বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন ও উঠান বৈঠক উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, বিএনপির কিছু বেইমান এমপির কারণেই ওয়ান-ইলেভেন সরকার সমর্থন পেয়েছিল। তাদের মদদেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ২০০৮ সাল ছিল বিএনপির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। সে সময়ে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে হত্যা করে। যাদের সমর্থনে ওয়ান-ইলেভেন টিকে ছিল, তারা আজ জনগণের কাছে দালাল ও বেইমান হিসেবে পরিচিত।



তিনি আরও বলেন, সে সময়ের প্রেক্ষাপটে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহাজ্ব আলতাফ হোসেনকে মনোনয়ন দিয়েছিলেন। দলের দুঃসময়ে যারা পালিয়েছিল, জনগণ এখন তাদের সঙ্গে নয়। দৌলতপুরের রাজনীতি সবসময় নীতিনিষ্ঠ মানুষদের হাত ধরে এগিয়েছে।



জুয়েল বলেন, দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং মরহুম রবিউল ইসলাম সরকার দলের সব ক্রান্তিকালে সংগঠনের পাশে ছিলেন। তাদের স্বচ্ছ রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি দৌলতপুরে কাজ করতে চান। এজন্য তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং জনগণ তাকে উষ্ণভাবে গ্রহণ করেছে।



পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির সুফল নিয়ে বক্তব্য রাখেন এবং প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।



এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাস আলী, উপজেলা সাধারণ সম্পাদক রিপন মাস্টার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব তারাচাদ আলীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।



আরও খবর




পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ