শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কায় বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় নির্বাচনের সময় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিএনপিতে।


বিএনপি অভিযোগ, নির্বাচনের তারিখ সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট দিকনির্দেশনা না থাকায়, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।


এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী ১৬ এপ্রিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।


বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হবে এবং নির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে।


দলটির নেতারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এটি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ নয়। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।


গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনি সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হয়।


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।


বৈঠকে, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে।


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা পরিষ্কারের জন্য প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি। আমরা মনে করি, জুনের আগে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে।”


একই বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমরা সরকারকে সংস্কার করার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছি। সংস্কারের বিষয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা আরও বেশকিছু সময় তাদের দিতে চাচ্ছি। এই সময়ের মধ্যে তারা সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে পারবে।”


দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি আন্দোলনে যাবে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, “কথায় কথায় আমরা আন্দোলন করতে চাই না। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং দিয়ে আসছি। আমরা চাই জনগণের ভাষা বুঝে সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে।”


দলটির নীতিনির্ধারকদের দাবি, সরকার দেশের প্রকৃত পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা এবং বৈশ্বিক চাহিদা পর্যালোচনা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে। দ্রুত নির্বাচন সংকট থেকে উত্তরণের সম্ভাবনা তৈরি করবে, যা দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করবে। এ কারণে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব