শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের রোডম্যাপের দাবিতে মাঠে নামছে সমমনারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে মাঠে নামছে সমমনা দল ও জোটগুলো। যদিও এই দাবিতে সমমনারা কর্মসূচি অব্যাহত রেখেছে। তবে আগামী ফেব্রুয়ারি থেকে সভা-সমাবেশের পরিকল্পনা রয়েছে তাদের। তাদের উদ্দেশ্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে রাখা। সমমনা দল ও জোটের নেতারা মনে করেন, এই সরকার জনগণের আন্দোলনের ফসল। জনগণ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ব্যবস্থা করবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট নির্বাচন করা সম্ভব নয়। তাই জনগণের নির্বাচিত সরকার এসে অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো ক্রমে ক্রমে ধাপে ধাপে বাস্তবায়ন করবে।


সম্প্রতি সমমনা দল ও জোট নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। বৈঠকে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনই ছিল প্রধান ইস্যু। দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি ও সমমনা দলগুলো। একই সঙ্গে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও দাবি নেতাদের।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত নির্বাচনের দাবিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে মানববন্ধন, সেমিনার, এমনকি পদযাত্রাও হতে পারে। এই কর্মসূচিগুলো বিভাগীয় পর্যায়ে পালন করার কথা ভাবছে সমমনারা। জনগণকে সম্পৃক্ত করার জন্যই এই কর্মসূচি দেওয়া হবে। এই দাবিগুলো জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই সিদ্ধান্ত হয়েছে।




এদিকে সমমনা জোট এবং দলের অনেক নেতাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে বিএনপি। এ লক্ষ্যে আসনভিত্তিক জোট নেতাদের সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে দলটি। সমমনা নেতাকে জনসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে নির্বাচনি আসনের থানা, উপজেলা, পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই চিঠির অনুলিপি জোটের সংশ্লিষ্ট শীর্ষ নেতাদেরও দিয়েছে দলটি।


সূত্র জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পরে-এমন বার্তা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনি দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ভোটারের আস্থা অর্জনে জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শীর্ষনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।



সমমনা দলগুলোর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানান, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি চালিয়ে যেতে বলেছে বিএনপি। সমমনা দলগুলোর মত করে কর্মচারী চালিয়ে যেতে বলেছে। এছাড়া একই দাবিতে বিএনপিও কর্মসূচি পালন করবে। আমরা কর্মসূচি ঘোষণা করবো এখানে বিএনপি নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


 


গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে আমাদের পূর্ব থেকেই ভালো বোঝাপড়া রয়েছে। আগামী জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।



নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সদিচ্ছা থাকলে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। সরকার ও দেশের জন্য এটা ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কমিশন নির্বাচনের জন্য শতভাগ তৈরি হয়ে যেতে পারবে। তাহলে আগামী ৫-৬ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখন বাকিটা নির্ভর করছে সরকারের ওপর। তারা চাইলে জুলাই-আগস্টে নির্বাচন করা অসম্ভব নয়।



১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপির সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের আলোচনা হয়েছে। আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত। জনগণের নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধানের কোনো বিকল্প নেই। একটি অনির্বাচিত সরকার বেশিদিন দেশ চালাতে পারবে না, এছাড়া চালানো উচিতও নয়। তাহলে নতুন নতুন সংকটের সৃষ্টি হবে। এসব নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়েছে। বিএনপিকে আহ্বান জানিয়েছি নির্বাচনকে দ্রুত করার জন্য যদি গণকর্মসূচি দেওয়া হয়; সেই কর্মসূচি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি বলে আমরা কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করব।



তিনি বলেন, আমরা মনে করি এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের ব্যাপারে যদি কোনো গড়িমসি করে অথবা নির্বাচনের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে দাবি আদায়ের জন্য মাঠে নামতেই হবে। জনমত সৃষ্টির উদ্দেশ্যে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে।


সেই আন্দোলনটা কেমন হবে জানতে চাইলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান বলেন, সেটা মিছিল, মিটিং, পদযাত্রা, মানববন্ধন এ ধরনের কর্মসূচি হতে পারে। এই কর্মসূচি সারাদেশে পালন করার বিষয়ে পরিকল্পনা রয়েছে। মনে হয় না তেমন করতে হবে, কারণ সরকার ইতোমধ্যে উপলব্ধি করতে পারছে। যত দ্রুত নির্বাচন দিতে পারবে ততই সংকটের সমাধান হবে এটা তারাও মনে করছে।


১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা  বলেন, বিএনপির সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে এখানে মূলত আমাদের মতামত জানতে চেয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন। এ ছাড়া দেশটা এখন খুব একটা ভালো চলছে না। এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা খুব একটা সরকারের বিপক্ষে যেতেও পারবো না। কিন্তু এদেরকে আমরা বুঝাতে চাই বলতে চাই যে তোমরা সঠিক পথে এসো। মানুষ যে দীর্ঘদিন ভোট দিতে পারেনি, মানুষ চেয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন ব্যবস্থা করবে। রাজনৈতিক সরকার এসে অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো ক্রমে ক্রমে ধাপে ধাপে বাস্তবায়ন করবে। এ বিষয়গুলো বিএনপির সঙ্গে আমাদের একই মত রয়েছে। 


তিনি বলেন, ১২ দলীয় জোট মনে করে ডিসেম্বরের মধ্যে নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। স্থানীয় সরকার যদি জুনে দেওয়ার ইচ্ছে পোষণ করে তাহলে কেন জাতীয় নির্বাচন বিলম্বিত করবেন। আপনার তো সকল কিছুই রেডি তাহলে বিলম্বিত করবেন কেন? আমরা সরকারের কঠোর সমালোচনা করছি, তাদেরকে বলছি আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। সরকার আমাদের আন্দোলনের ফসল, কিন্তু দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে বাধ্য করবেন না। ১২ দলীয় জোট ধারাবাহিকভাবে কর্মসূচিতে রয়েছে। কর্মসূচিগুলোতে আমরা নির্বাচনের রোড ম্যাপ নিয়ে একই ধরনের দাবি জানিয়ে আসছি।


আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব