শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

‘ন্যায়বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট’

আদালত প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সব অভিযুক্ত। আপিল বিভাগে হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল হওয়ার প্রতিক্রিয়ায় সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, ‘ন্যায়বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট।’


বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন এ মন্তব্য করেন।



তিনি বলেন, “আজকে মনে হলো বিচার বিভাগ স্বাধীন হয়েছে, আমরা ন্যায্য বিচার পেয়েছি।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর আদালত আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করে দিলেন, আমরা সবাই খুশি।”


এ সময় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা দীর্ঘ ১৬ বছর অনেক কষ্ট করেছেন।”


রায় ঘোষণার পর তার বক্তব্যের শুরুতে তিনি সাংবাদিকদের সালাম দেন এবং বলেন, “আজকের সকাল বেলার সূর্যের আলোটা আমাদের সবাইকে আলোকিত করেছে। এই সূর্যের আলোর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম।’’ তিনি বলেন, “আপনারা জানেন, বাংলাদেশের গণমানুষের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল।”


জয়নুল আবেদীন আরও বলেন, “আল্লাহর রহমতে ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত আন্দোলনের মুখে পালিয়ে গেছে। পালানোর কারণ হলো, তারা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল।”



তিনি আরও বলেন, “আজকের রায়ে আপনারা জানেন যে, সাজা দেওয়ার কোনো সারমর্ম ছিল না, উপাদান ছিল না। যে মামলায় আদালতে খালেদা জিয়াকে সাজা দিয়ে একটি অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছিল, পরে তাকে স্ট্রেচারে করে পিজি হাসপাতালে আনা হয়েছিল। এর মানে হলো, সরকার তাকে অসুস্থ করে, দমন-পীড়ন চালিয়ে পিজি হাসপাতালে আনতে চেয়েছিল।”


জয়নুল আবেদীন আরও বলেন, “এ মামলার মধ্যে কিছুই ছিল না। হাইকোর্ট বিভাগের রায়ে ১০ বছরের সাজা বাতিল করা অত্যন্ত দুঃখজনক। তখন বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না, ফ্যাসিস্ট সরকার যেভাবে চাইত, সেভাবেই রায় হতো। কিন্তু আজকে মনে হলো, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে।”


এদিকে আপিল বিভাগের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। 


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

বন্দ‌রের নিশা বেগম হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

মিথ্যা মামলায় জামিন পেলেন গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন