শিরোনাম
চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

অটোমেশন পরও অপারেটরদের বেতন: ‘কাজ না করেই কোটি টাকার বিল’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে পানি সরবরাহের জন্য রাজশাহী ওয়াসার রয়েছে ১২৩টি পাম্প ঘর। দুই বছর আগে চার কোটি টাকা ব্যয়ে প্রতিটি পাম্পকে অটোমেশন করা হয়েছে। ফলে প্রযুক্তির কল্যাণে ওয়াসা কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ করা যায় পাম্পঘরের সব কার্যক্রম। পানি সরবরাহের পাওয়ার সুইচ চালু ও বন্ধ করা এবং পানির লেভেল ও পাম্পের ত্রুটি সারানো যায় দূরে বসেই। আর এ সুযোগ নিয়ে পাম্প ঘরে থাকছেন না এবং নির্ধারিত দায়িত্ব পালন করছেন জন না অপারেটররা। ১৫৩ অপারেটরকে বছরে তিন কোটি টাকা বেতন দিতে হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, মূলত পাম্পঘরের নিরাপত্তার জন্য তাদের রাখা হয়েছে। তারা যদি কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন

না করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২৩টি পাম্প পরিচালনায় রয়েছেন দৈনিক মজুরিভিত্তিক ১৫৩ জন অপারেটর। সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে অপারেটররা দায়িত্ব পালন করেন। প্রতিমাসে তাদের বেতন বাবদ ওয়াসাকে গুনতে হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। ফলে বছরে বেতন বাবদ ব্যয় হয় তিন কোটি টাকা। তবে অটোমেশন পদ্ধতিতে পাম্পের সুইচ চালু এবং বন্ধ করার কারণে অপারটেররা পাম্পঘরে থাকেন না। ঘর থাকে তালাবদ্ধ। গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিন এ চিত্র পরিলক্ষিত হয়েছে। ফলে কর্মস্থলে না থেকে, কাজ না করেই অপারেটররা বেতন নিচ্ছেন। অপারেটরদের পাম্প ঘরে না থাকার বিষয়টি আংশিক স্বীকার করে ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তারা পাম্পঘরে থাকেন না, এ অভিযোগ আমরাও পেয়েছি। তবে পাম্প মেশিন চালু এবং বন্ধ রাখার জন্য অপারেটরদের রাখা হয়নি। পাম্প ঘরের মূল্যবান যন্ত্রপাতি সুরক্ষার দায়িত্ব তারা পালন করেন।

রাজশাহী ওয়াসা সূত্রে জানা গেছে, দুবছর আগে চার কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে পাম্পগুলোতে রাশিয়া ও ভারত থেকে আনা সুইচ ডিভাইস লাগানো হয়। এরপর থেকে পানির সুইচ চালু ও বন্ধ ওয়াসা কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওয়াসায় বর্তমানে দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী কর্মচারী আছেন ১৯৩ জন। এর বেশির ভাগই পাম্প অপারেটর। দক্ষ কর্মচারীরা দিনে ৬০০ ও অদক্ষ কর্মচারীরা ৫০০ টাকা মজুরি পান। সূত্র বলছে, কাজ না থাকলেও এই টাকা ব্যয় করছে ওয়াসা। এদিকে সরেজমিন দেখা গেছে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রত্যেকটিতেই গড়ে তিন থেকে

চারটি করে পাম্পঘর রয়েছে। এই পাম্পঘরগুলোতে দুই শিফটে কাজ করেন অপারেটররা। সর্বশেষ গত ১২ অক্টোবর ওয়াসার সচিব সুবর্ণা রানী সাহা অপারেটরদের সময়সূচির বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। আদেশে পাম্প অপারেটরদের প্রতি ১৫ দিন পরপর শিফট পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দুই শিফটের প্রত্যেকটিতে একজন করে অপারেটরের দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। তবে সরেজমিন দেখা গেছে, সকাল ও দুপুরের শিফটে অপারেটররা পাম্পঘরে থাকেন না। অধিকাংশ পাম্পঘর থাকে তালাবদ্ধ। মহানগরীর ছোট বনগ্রাম পার্কের পাশের পাম্পঘরের দায়িত্বে রয়েছেন মুলতান আলী নামের একজন অপারেটর। বৃহস্পতিবার তাকে সেখানে পাওয়া যায়নি। পাম্পঘরটি ছিল তালাবদ্ধ। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছোট একটা কাজে বাইরে ছিলাম। এ কারণে পাম্পঘর তালাবদ্ধ ছিল। অন্য সময়ে সঠিকভাবেই দায়িত্ব পালন করি।

মহানগরীর বিসিক শিল্প এলাকার পাম্পঘরের অপারেটর বাকি বিল্লাহ। বুধবার দুপুরে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি এবং পাম্পঘর তালাবদ্ধ ছিল। তিনি বলেন, আমি সব সময় দায়িত্ব সঠিকভাবে পালন করি। লাঞ্চের জন্য বাইরে ছিলাম। এভাবে অন্তত ১০টি পাম্পঘরে সরেজমিন গেলে অপারেটরদের পাওয়া যায়নি। 

রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ বলেন, অটোমেশনের পাশাপাশি আমরা পাম্প অপারেটরদেরও রেখেছি, যেন কখনো ডিভাইস কাজ না করলে ম্যানুয়ালি পাম্প চালানো যায়। পাম্পঘরে অপারেটরদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে। ঘরে পাম্প মেশিন এবং প্যানেল বোর্ড ছাড়াও অনেক মূল্যবান সরঞ্জাম রয়েছে। প্রতিনিয়ত কেবল চুরি হয়ে যাচ্ছে। এ কারণে অপারেটরদের প্রয়োজন হয়। তবে যারা অনুপস্থিত থাকছেন, তাদের তালিকা করা হচ্ছে।

দায়িত্ব পালন না করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপারেটরদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান বলেন, আগামী সপ্তাহ থেকে পাম্পঘরগুলো আকস্মিকভাবে পরিদর্শন করা হবে। অপারেটররা উপস্থিত না থাকলে তাদের মজুরি কাটা হবে।


আরও খবর




চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ