শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

পেরিয়া ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৫ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৫ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২ং পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী। রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তাকে নিয়ে আলোচনা চলছে।

মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী এর আগে ২০১১ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করেছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, চেয়ারম্যান থাকাকালে তিনি দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে সমান আচরণ করার চেষ্টা করেছেন।

তবে তাঁর চেয়ারম্যান থাকাকালীন সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাবন্দী থাকার ঘটনাও রয়েছে। ওই সময়ের রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপট নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা রয়েছে।

সাংবাদিকতা ও পেশাজীবী সংগঠনের ক্ষেত্রেও সহিদ উল্লাহ মিয়াজীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহকারী মহাসচিব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচিত সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা এবং নাঙ্গলকোট সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

আসন্ন পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। সহিদ উল্লাহ মিয়াজীর সমর্থকদের ভাষ্য, ইউনিয়ন পরিষদ পরিচালনায় তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সামাজিক ও সাংবাদিকতার সম্পৃক্ততা নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

অন্যদিকে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন প্রবাসে থাকায় স্থানীয়ভাবে তাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা নিয়েও আলোচনা রয়েছে। তবে কার পক্ষে জনগণের সমর্থন বেশি এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। নির্বাচনী তফসিল, প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা এবং ভোটারদের মতামতের ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে।

স্থানীয় রাজনৈতিক একাধিক ব্যক্তি বলেন, চেয়ারম্যান পদে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, অতীত কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা, পরিষদ পরিচালনার অভিজ্ঞতা ও নির্বাচনী অঙ্গীকার সবকিছু বিবেচনায় নিয়েই ভোটাররা সিদ্ধান্ত নেবেন।

পেরিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে তাই সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজীর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী বলেন, গণতান্ত্রিক নির্বাচনে যেকোনো দল ও সংগঠন থেকে বিভিন্নজন প্রার্থী হতে পারেন। যারাই প্রার্থী হবেন আমি সকলকে সুস্বাগতম জানাই। নতুন প্রজন্ম, তরুণ সমাজ, যুব সমাজ এবং সাধারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অন্ধভাবে মানুষ রাজনৈতিক বিবেচনায় ভোট দিবে না। প্রার্থীর সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণতা, রাজনৈতিক সহনশীলতা ও অভিজ্ঞতাকে মানুষ বিবেচনা করে ভোট দিবে। আমি বিশ্বাস করি পেরিয়া ইউনিয়নের ২৭ গ্রামের অধিকাংশ মানুষ আমাকে হৃদয় থেকে ভালোবাসে। আমার বিশ্বাস এবারের নির্বাচনে আমি পেরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় লাভ করব। পেরিয়ার নারী পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের শাসক হতে চাই না আমি আপনাদের খাদেম হতে চাই। সেবাই আমার ধর্ম ,সেবা আমাকে আনন্দ দেয় তাই আমি আপনাদের  সেবা করতে চাই। অতীতে আমার সকল সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় এনে আপনারা আমাকে সমর্থন দিবেন,পাশে থাকবেন আমি সে প্রত্যাশা করি।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল