শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

পিলখানা হত্যাকাণ্ড মামলার আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল

আদালত প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলায় সাজা খাটার পরও বিস্ফোরক আইনের মামলায় আসামি হওয়ায় আটকে আছে প্রায় সাড়ে ৪০০ জনের জামিন। আগামীকাল (রোববার, ১৯ জানুয়ারি) এই আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ হবে। তবে ১৫ বছরে এক হাজার ৩০০ সাক্ষীর মধ্যে মাত্র ২৮৩ জনের সাক্ষ্য নিতে পেরেছে রাষ্ট্রপক্ষ। জামিন না দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে আলোচিত এই মামলা নিষ্পত্তি করতে সরকার আন্তরিক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।


রাজনৈতিক মামলার বাইরে, দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত-সমালোচিত মামলার মধ্যে ২০০৯ সালের পিলখানা হত্যা মামলা অন্যতম।


সেই হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার ১৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি এর বিচারকাজ। হত্যা মামলায় ৮৫০ জন আসামির মধ্যে থেকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় ৮৩৪ জনকে। হত্যা মামলার সঙ্গে এই মামলাটির বিচারকাজ শুরু হয় ২০১০ সালে। আলোচিত এই মামলার প্রায় এক হাজার ৩০০ সাক্ষীর মধ্যে গত ১৫ বছরে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করতে পেরেছে মাত্র ২৮৩ জনকে।


বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট থেকে খালাস পান ২৮৩ জন। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২২৮ জনকে। যাদের প্রত্যেকের সাজা খাটা শেষ হলেও শুধু বিস্ফোরক আইনের মামলার কারণে আটকে আছে প্রায় সাড়ে ৪০০ আসামির জামিন প্রক্রিয়া। স্বজনরা আদালতে জামিনের আবেদনের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলো রাজপথে নেমেছে বারবার। তবুও আলোর মুখ দেখেননি তারা।


পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার বিচারকাজ চলছিল বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে। দীর্ঘদিন এই মামলার সাক্ষ্যগ্রহণ বন্ধও ছিল। ৫ আগস্টের পর তার কয়েকটি শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। গত ৯ জুন বকশীবাজার অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয়, এজলাশে আগুন লাগা ও মাদ্রাসা শিক্ষার্থীদের তোপের মুখে।


জামিন শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, যতদ্রুত সম্ভব সাক্ষ্যগ্রহণ শেষ করে বহুল আলোচিত মামলাটি নিষ্পত্তি করা হবে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, 'সরকার পক্ষ সংশ্লিষ্ট যারা আছেন এবং প্রসিকিউশন টিম হিসেবে আমরা সবাই প্রস্তুত। এবং আমরা চাই এটা আইনের স্বাভাবিক গতিতে চলমান থাকুক। যতদিন পর্যন্ত এ মামলাটা রায়ের পর্যায়ে না যায় ততদিন পর্যন্ত এটার সাক্ষ্য দিতে থাকবে।'


আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী সরকারের আমলে খালাস পাওয়া ও সাজাভোগ করা ব্যক্তিদের জামিন নিয়ে গড়িমসি ও রাজনৈতিক হস্তক্ষেপে হয়েছে। সাজাভোগ শেষ হওয়ার পর কারাগারে আটকে থাকা মানবাধিকার লঙ্ঘন। ভুক্তভোগী পরিবারগুলোকে বাঁচাতে দ্রুত মামলাটি নিষ্পত্তি প্রয়োজন।


আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন বলেন, 'আইনানুগ সকল পন্থা তাদের বিবেচনা নিয়ে ছেড়ে দেয়ার সুযোগ থাকা স্বত্বেও সেটাকে ব্যবহার না করে আবার তাদেরকে আটকে রাখা হচ্ছে। এটা তাদের সাথে চরম তামাশা করা হচ্ছে। তাদেরকে উপহাস করা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা কোনো অন্যায় করেনি, অবিচার করেনি কিন্তু জুলুমের শিকার হচ্ছে তারা নিয়মিত। এই মজলুম মানুষগুলোকে তারা দেখবেন এটা আমরা আশা করছি।'


বহুল আলোচিত এই মামলার বিচারকার্য সরিয়ে নেয়া হয়েছে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে। ১৯ জানুয়ারি এই মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ করা হবে। সাতে তিনশ' জনের মতো জামিনের আবেদন করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষ। 


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

বন্দ‌রের নিশা বেগম হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

মিথ্যা মামলায় জামিন পেলেন গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন