শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

প্লাস্টিক পাইপের মাধ্যমে ব্যবহার হচ্ছে গ্যাস, বাড়ছে অগ্নিঝুঁকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে উদগিরণ হওয়া গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক কারখানায়। চাপ নিয়ন্ত্রণ না করে এসব গ্যাস ব্যবহারের ফলে বাড়ছে অগ্নিঝুঁকি। স্থানীয়রা বলছে, বছরের পর বছর এভাবেই গ্যাস সংযোগ দিয়ে আসছে প্রভাবশালী চক্র। তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যদিও গ্যাসের এই উদগিরণ বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ এই গ্যাস ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।


ছবিতে তিতাস নদীর এই কর্মযজ্ঞ দেখে সামনাসামনি মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি। তবে কাছে গেলেই দেখা যাবে, নদী থেকে উদগিরণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে।


সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় দেড় দশক ধরে। গ্রামের পার্শ্ববর্তী তিতাস নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত উদগিরণ হচ্ছে গ্যাস। আর এই গ্যাস স্থানীয় প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। বাড়ির পাশে গাছের উপর ঝুলিয়ে গ্যাসের পাইপ নেয়া হয়েছে বাসাবাড়িতে। সংযোগ দেয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুড়ি তৈরির কারখানাতেও।


নদীতে ড্রাম ও পাইপ বসানোর কারণে ব্যবহৃত হচ্ছে নৌযান চলাচল। ঝুঁকি আছে জেনেও প্লাস্টিকের পাইপে সরবরাহ করা গ্যাস ব্যবহার করছেন স্থানীয়রা।


স্থানীয় একজন বলেন, 'তার দিয়ে হোক বা যেকোনোভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নেই। একদিন রান্না করলে ছয় দিন করতে পারি না।'


একজন নৌকার মাঝি বলেন, 'রাতে আমরা যখন নৌকা দিয়ে যাই, এই পাইপগুলো নৌকার মধ্যে ধাক্কা খায়। পাইপ বিছিয়ে রাস্তাঘাট বন্ধ করে ফেলেছে।'


মূলত তিতাস গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। ফলে মাটির ফাঁক-ফোকর দিয়ে নলকূপ, নদীর পাড়, জমির আইল এবং বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদগিরণ হতে থাকে। উদগিরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৭ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড।


বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়াতেই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়ে অবৈধ বাণিজ্য চলছে। যার ফলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।


তরী বাংলাদেশের আহ্বায়ক মো. শামীম আহমেদ বলেন, 'এখানে কিন্তু বিশাল একটা বাণিজ্য হয়েছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে যারা আছে তারা এটা ভোগ করছে। বাংলাদেশ সরকারের এই গ্যাসের দায়িত্বে যারা আছেন তারা যেন এর প্রতিকার করে।'


কোনো প্রকার চাপ নিয়ন্ত্রণ না করেই প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম বলেন, 'বাখরাবাদের উদ্যোগে এখানে অভিযান চালানোর সুযোগ খুবই সীমিত। জেলা প্রশাসন জনগণের স্বার্থে এখানে একটা উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয়ত যেহেতু গ্যাসফিল্ডের কোনো গ্যাস কূপ থেকেই এই গ্যাস আসছে তাদের এটা মনিটরিং করতে হবে।'


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, 'এই অবৈধ কাজ যে প্রভাবশালী লোকই করুক না কেন আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো। হয়তো খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করবো। এই ধরনের কাজ যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।'


ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ২৪টি কূপ থেকে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী