শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

পঞ্চগড়ের বোদায় ৫,৮৯০ কৃষকের কৃষি ঋণ মওকুফ ও চারা বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদায় ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফ করে সনদপত্র প্রদান করা হয়েছে।রবিবার ১৯ জুলাই সকালে বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের মাঝে ‘কৃষি ঋণ মওকুফ সনদপত্র’ এবং ২৯ হাজার ৪৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) আবু সাঈম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার সুবিধাভোগী কৃষক অনুষ্ঠানে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সারাদেশে ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার সুফল আজ বোদার কৃষকেরা পাচ্ছেন। সামান্য ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের মূল লক্ষ্য।” একই সাথে পরিবেশ সুরক্ষায় প্রত্যেক কৃষককে ৫টি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী আজাদ বলেন, ইতিমধ্যে পঞ্চগড়ে সার বীজ সহ কৃষি ব্যবস্থাপনায় যাতে কোন সংকট তৈরী না হয়, কৃষকেরা যেন নির্বিঘ্নে উৎপাদনমুখী কৃষি কাজ সচল রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষক বাচলে বাচবে দেশ এই নীতিকে ধারণ করে তারেক রহমান সরকার ইতিমধ্যে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচীকে ফিরিয়ে এনে সেচ সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য চাষের মাধ্যমে অভয়ারণ্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও জেলার স্বাস্থ্য সেবাকে উন্নত করতে আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যা এবং উপজেলা গুলো ১০১ শয্যায় উন্নিত করা হচ্ছে। নেদারল্যান্ডস ও মালয়েশিয়া চিকিৎসাসেবায় তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই জেলায় হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা করেছে।এ সময় প্রতিমন্ত্রী খুব শীঘ্রই পঞ্চগড় জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে ঘোষণার মনোবাসনা ব্যক্ত করেন এবং প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবি সহ সকল স্তরের মানুষের সহযোগিতা চান।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ. শুকরিয়া পারভীন বলেন, সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে বোদা উপজেলার প্রায় ৬ হাজার কৃষক নতুন উদ্যমে কৃষিকাজ শুরু করতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ মুক্তির সনদপত্র বিতরণ করেন।


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর