শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর হাসপাতাল, মর্গের সামনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে স্বজন হারানোদের ভিড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকেই ভাসছেন অথৈ সাগরে। পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গগুলোতে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। মরদেহ দাফন কাজের সঙ্গে যুক্ত আঞ্জুমান মুফিদুল ইসলাম জুলাই মাসে আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ নাম পরিচয়হীন মরদেহ দাফন করেছে, যাদের অধিকাংশের শরীরে রয়েছে গুলির চিহ্ন।


স্ত্রী মমতাজের আহাজারি যেন থামছেই না। নয় দিন পর খোঁজ মিলেছে তার স্বামী আমানত উল্লাহর, তাও লাশ হয়ে। পুলিশের গুলিতে ঝাঁজরা হয়েছে আমানতের শরীর।


আমানত-মমতাজ দম্পতির গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও থাকতেন নারায়নগঞ্জে। সেদিন জরুরি কাজে বাইক নিয়ে বের হয়ে, আর খোঁজ মিলেনি। তার এমন মৃত্যুতে চার সদস্যের পরিবারকে ভাসিয়েছেন অথৈ সাগরে।


আন্দোলনের সময় নিহত আমানত উল্লাহর স্ত্রী মমতাজ ঢাকা মেডিকেল কলেজে কান্নায় ভেঙ্গে পড়েন। ছবি: এখন টিভি


মমতাজ বলেন, 'আমার মেয়েটা আসার সময় বলেছে, বাবাকে ফিরে নিয়ে এসো।'


রাজধানীর হাসপাতালের সামনে প্রতিদিন এমন অনেকেই ভিড় করছেন, যাদের স্বজন হারিয়েছে ছাত্র আন্দোলনে। এ যেমন রাজশাহীর চর ঘাটের পরানপুর হাট এলাকার বাসিন্দা অটো চালক জাকির হোসেন। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি গ্যারেজে।


একজন রিকশাওয়ালা বলেন, 'রিকশা নিয়ে বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় না পেয়ে মেডিকেলে খুঁজতেছি। কোথাও না পেয়ে সবশেষ মেডিকেলে খুঁজতে আসছি। প্রতিটি গলিতে গলিতে খোঁজা হয়েছে, কেউ খোঁজ দিতে পারছে না।'


এর বিপরীত চিত্রও রয়েছে রাজধানীর মর্গগুলোতে। আন্দোলন ঘিরে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। স্বজনদের খোঁজ না মেলায় ঠাঁই হচ্ছে বরফের ঘরে।


১৭ জুলাই থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ১৮৬ জনের মৃত্যু হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪১ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রাণ হারায় আরও ৩ জন।


সরকার পতনের এক দফার আন্দোলনের সহিংসতায় নিহত অজ্ঞাত ২০ জনের মরদেহ পড়ে আছে রাজধানীর দু'টি হাসপাতালের তিনটি মর্গে। এর মধ্যে ঢাকা মেডিকেলের মর্গে ১৭টি, এবং শেরে-বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে আরও তিনটি মরদেহ।


মর্গে দায়িত্বরতরা জানান, একসঙ্গে এত সংখ্যক ক্ষত বিক্ষত মরদেহ দেখার অভিজ্ঞতা নেই তাদের। এছাড়া, মরদেহ ফুলে ও পচে যাওয়ায় যাওয়ায় চেনার কোনো উপায় নেই।


ঢাকা মেডিকেলের মর্গ সহকারী রামুচন্দ্র দাস বলেন, 'যখন আমরা ক্ষতবিক্ষত দেহগুলো দেখেছি, তখন নিজের কাছে খারাপ লেগেছে। ভবিষ্যতে যেন এমন না হয়, সেটাই চাওয়া আমার।'


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডোম টুনটুন দাস বলেন, 'লাশ যারা পেয়েছে তারা নিয়ে নিয়ে চলে গেছে। আর বাকি যাদের কেউ পাওয়া যায়নি, তাদের আমার এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কয়টা লাশ এসেছে তার কোনো গণনা নেই। কেউ মাথায় গুলি খেয়েছে, কেউ বুকে, এরকম অনেক আছে।'


ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছে, অজ্ঞাত এসব মরদেহ শনাক্তে পিবিআইয়ের সাহায্য নেয়া হবে। আঙুলের ছাপ সংগ্রহ করেও পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।


ঢামেকের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান বলেন, 'অজ্ঞাত লাশ আমরা পেয়েছি গুলিবিদ্ধ। ১৬টা অজ্ঞাত লাশ আমরা পেয়েছি।'


ঢাকা মেডিকেলের বেডে শুয়ে আছেন আন্দোলনে গুলিবিদ্ধ ব্যক্তি। ছবি: এখন টিভি


প্রতি মাসে গড়ে ৪৫টি নাম-পরিচয়হীন মরদেহ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। তবে, গত মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৮১টি মরদেহ দাফন করে এই সংগঠন। যাদের শেষ ঠিকানা হয়েছে রায়ের বাজার ও জুরাইন কবরস্থানে।


অধিকার আদায়ের এ আন্দোলনে নিহতরা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


তিনি বলেন, 'যারা এই আন্দোলনে মহীদ হয়েছেন তারাই এই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি। বর্তমান সময়ে শহীদ পরিবাররাই বাংলাদেশের শ্রেষ্ঠ পরিবার।'


সহিংসতায় আহতদের চিকিৎসায় সরকারি সব ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে নিহতদের পরিবারের সচ্ছলতা ফেরাতেও নেয়া হয়েছে পরিকল্পনা।


স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, 'যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের। আর যারা নিহত হয়েছে তাদের সকলের পরিবারের দায়িত্ব সরকারের। কাজেই আমাদের ডাটাবেজটা মোটামুটি তৈরি হয়ে গেছে। প্রায় সবগুলো হাসপাতালের ডাটা আমাদের হাতে চলে আসছে।'


তরুণদের এই আন্দোলনের অর্জনে আত্মত্যাগকারীদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ সবার।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী