শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল

প্রকাশিত:সোমবার ২৪ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ছবি: পর্নোগ্রাফি মামলায় আটক নজরুল ইসলাম


স্টাপ রিপোর্টার :ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম (শাহিন) পর্নোগ্রাফি দমন আইনের মামলায় বিচারিক আদালতের পরোয়ানা অনুযায়ী বর্তমানে কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও তার বাবা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ উপজেলায় দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় আলেম–ওলামা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে তার অসদাচরণ ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ বহুদিনের।
২০১২ সালের পর্নোগ্রাফি দমন আইনের সংশোধিত দুটি ধারায় দায়ের করা মামলায় তাকে একমাত্র চার্জশিটভুক্ত আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে—ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালকের স্ত্রী মরিয়ম আক্তারের ব্যক্তিগত গোপন ভিডিও কৌশলে সংগ্রহ করে তা বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেন নজরুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তিনি বর্তমানে কারাগারে আছেন।
এদিকে, দুর্গাপুরের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের একাধিক শিক্ষক লিখিত অভিযোগে জানান—নজরুল ইসলাম শিক্ষকদের স্বাক্ষরিত চেক বই সংগ্রহ করে বেতন নিজেই উত্তোলন করতেন। ব্যাংকে বেতন উত্তোলনের পরও শিক্ষকরা সেই টাকা পেতেন না। এ বিষয়ে স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
অভিযোগ রয়েছে, নজরুল কখনো রাজনৈতিক প্রভাব দেখিয়ে পৌরসভায়, আবার কখনো তার নিজ ভবনের নিচতলায় অফিস স্থানান্তর করতেন। তাদের ভাষায়—‘নজরুলের অফিস, বাসা ও দোকানের পার্থক্য বোঝা যেত না।’
দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশের পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে একটি নথি ছড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে—ইউএনও কার্যালয়ের নথি রেজিস্টারে ওই কাগজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ঘটনার পর ইসলামিক ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা উপপরিচালক শফিকুর রহমান সরকার প্রকল্প পরিচালকের কাছে পাঠানো প্রতিবেদনে অভিযোগগুলোর স্বাধীন তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
এদিকে, দুর্গাপুরের আলেম–ওলামা, মাশায়েখ ও শিক্ষক সমাজ নজরুল ইসলামের অবিলম্বে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ