শিরোনাম
সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময় শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে গ্যাস সংকটে নাকাল জনজীবন
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কাতারপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই প্রবাসীর বৃদ্ধ বাবা-মাসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধ দম্পতি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তাদের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দৈয়ারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার (২৯ জুলাই) আহত পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, দৈয়ারা গ্রামের শরীফ (৩০), হোসেন (২৫), আকতার (৪৫), বিল্লাল ভূঁইয়া (৫০)সহ একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।ভুক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ, পুকুরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই মঙ্গলবার বিকেলে একদল লোক দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের বসতবাড়িতে হামলা চালায়।আহতরা হলেন দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীন (৭৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৭০), কাতারপ্রবাসী ছোট ছেলে বিল্লাল হোসেন (৫০), মেয়ে হাজেরা বেগম (৪৫) ও বড় ছেলে বাবুল (৫৫)।হামলায় জয়নাল আবেদীনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার স্ত্রী মনোয়ারা বেগমের মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এছাড়া হাজেরা বেগমের হাতে এবং বাবুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।আহতদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় পর্যাপ্ত আসন না পাওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে প্রবীণ দম্পতি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।কাতারপ্রবাসী বিল্লাল হোসেন অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা তাদের বাড়িতে প্রবেশ করেন। তিনি বলেন, “আমি কোনো রকমে দোতলার ছাদে উঠে গেট বন্ধ করে নিজেকে রক্ষা করি। আমাকে না পেয়ে তারা আমার বৃদ্ধ বাবা-মা, ভাই ও বোনের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”"অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।"মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি


এই সম্পর্কিত আরও খবর

ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ