শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাজধানীজুড়ে হোটেল-রেস্তোরাঁয় পুলিশের অভিযান, আটক ২৮

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রেস্তোরাঁয় অনিয়মের দায়ে বসুন্ধরা এলাকা থেকে দুইজনকে আটক করে ভাটারা থানা পুলিশ। ভিডিও থেকে সংগৃহীত


রেস্তোরাঁয় অনিয়মের দায়ে বসুন্ধরা এলাকা থেকে দুইজনকে আটক করে ভাটারা থানা পুলিশ। ভিডিও থেকে সংগৃহীত


রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পর রাজধানীজুড়ে হোটেল রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) সন্ধ্যার পর থেকে বসুন্ধরা, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে সংশ্লিষ্ট থানা পুলিশ। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৮ জনকে আটক করার খবর পাওয়া গেছে।




পুলিশ জানায়, নগরীর বিভিন্ন অভিযাত এলাকাসহ বিভিন্ন এলাকায় বহুতল ভবনের বিভিন্ন তলায় রেস্তোরাঁসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড চলছে। সেসব ভবনের অগ্নিনিরাপত্তাসহ জননিরাপত্তার অনেক বিধিবিধান মানা হচ্ছে না। এসব ভবনে রান্নাঘর, এসি স্থাপনের ক্ষেত্রেও মানা হয়না ফায়ার সার্ভিসের বিধান। অনেক রেস্টুরেন্টের ভেতরে আবার তৈরি হয়েছে ধূমপানের স্থান। ফলে রাজধানীর রেস্টুরেন্টগুলো অগ্নিবোমার ডিপোতে পরিণত হয়েছে।


পুলিশ বলছে, অভিযানে রেস্টুরেন্টগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না এবং রেস্টুরেন্ট পরিচালনা করতে সংশ্লিষ্ট যেসব অনুমোদন প্রয়োজন সেগুলো রয়েছে কি না অভিযানে তা খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম, অব্যবস্থাপনা দেখা গেলেই সতর্ক করা হচ্ছে বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


এদিন রাত সাড়ে ৮টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেনের নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখসহ বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় আল্লাহর দান, কাবাবপুরা, মেজবান ভাই, কাচ্চি ভাইসহ বেশ কয়েকটি রেস্তোরায় অভিযান চালায় পুলিশ। রাতে এ খবর লেখা পর্যন্ত আল্লাহর দান রেস্তোরার মালিক মিজানুর রহমান, কর্মচারী হৃদয় ও কাবাবপুরার ম্যানেজার জাহিদুল ইসলামকে আটক করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার এবং রাস্তা দখল করে মালামাল রাখার কারণে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।


মাইনুল হোসেন বলেন, ‘রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানে দেখছি, রেস্টুরেন্টগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না এবং রেস্টুরেন্ট পরিচালনা করতে সংশ্লিষ্ট যেসব অনুমোদন প্রয়োজন সেগুলো রয়েছে কি না। অনিয়মের কারণে কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটিকে সতর্ক করা হয়েছে। আমাদের অভিযান চলমান, অভিযান শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।


এদিন সন্ধ্যায় গুলশানের অভিযানে কয়েকটি ভবনের রেস্টুরেন্টের নিরাপত্তা খতিয়ে দেখেছেন পুলিশ কর্মকর্তা। ভবনগুলোতে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, নিরাপদ প্রস্থানের রাস্তা আছে কি না পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।


এদিকে একই সময়ে ধানমন্ডিতে ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম ও অব্যবস্থপনার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।


ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গেলেই আমরা সতর্ক করছি। কিছু কিছু জায়গায় আইনগত পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত রাজধানীজুড়ে ২৮ জনকে আটক করা হয়েছে। কেবল ধানমন্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম ও অবব্যবস্থপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।’



আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী