শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চালু এবং নবনির্মিত রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত উদ্বোধনের দাবি জানিয়েছে ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদানের মাধ্যমে সংগঠনটি এই দাবি জানায়।

​বিএলভি নেতৃবৃন্দ জানান, রামেক হাসপাতালে রহস্যজনকভাবে দীর্ঘদিন ধরে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ বন্ধ রাখা হয়েছে। অথচ দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই সুযোগ বিদ্যমান। এমনকি রামেকেই ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চললেও বিএসসিদের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, যাকে ‘দ্বিচারিতা ও বৈষম্য’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

রোববার দুপুরে অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে গ্র্যাজুয়েট বা বিএসসি নার্সদের চাহিদা ও কদর রয়েছে। রামেক হাসপাতালে বিএসসি শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পেলে একদিকে যেমন রোগীদের সেবার মান বাড়বে, অন্যদিকে সিনিয়র স্টাফ নার্সদের ওপর কাজের চাপ কমবে। শিক্ষার্থীরাও সরকারি হাসপাতালে প্র্যাকটিসের মাধ্যমে দক্ষ হয়ে গড়ে ওঠার সুযোগ পাবেন। সংগঠনটির দাবি, বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তবর্তী সরকারের সময় বারবার দাবি জানানো হলেও রহস্যজনক কারণে এই সমস্যার কোনো সমাধান করা হয়নি।

হাসপাতাল নার্সিং ইন্টার্নশিপের পাশাপাশি রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়। 

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক আগে নির্মাণ কাজ শেষ হলেও হাসপাতালটি এখনো চালু হয়নি। ফলে আইসিইউসহ উন্নত চিকিৎসার অভাবে উত্তরাঞ্চলে প্রতিনিয়ত অসুস্থ শিশু মারা যাচ্ছে। বিভাগীয় পর্যায়ে এমন একটি বিশেষায়িত হাসপাতাল বন্ধ পড়ে থাকাকে অগ্রহণযোগ্য বলে মনে করে বিএলভি।

স্মারকলিপিতে তারা আশা প্রকাশ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার এসব সমস্যা সমাধান করে দেশের স্বাস্থ্য খাতের উন্নতি ঘটাবে।

সাক্ষাতকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান শুরুতে ইন্টার্নশিপের বিষয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বিএলভি সভাপতি আমানুল্লাহ আমান আইনি দিকগুলো তুলে ধরলে তিনি সমাধানের আশ্বাস দেন। 

দপ্তরে উপস্থিত এক কর্মকর্তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন এবং বিষয়টি দ্রুত সুরাহার ইঙ্গিত দেন। এছাড়া শিশু হাসপাতাল চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।

অন্যদিকে, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনও বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

​স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা।


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং

রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে ৯০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস