শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



রামপাল (বাগেরহাট) প্রতিবেদক|| রামপালের কৈগরদাশকাঠি চরের খাস জমি দখল, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠির স্থানীয় ভূমিহীনদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন পালন করা হয়। এ সময় খাস চরে বসবাসরত প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী হালিম মেম্বার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আসছেন। তারা সাধারণ ভূমিহীন মানুষদের উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। তারা আরও বলেন, সরকারের বরাদ্দকৃত খাস জমিতে বসবাসরত অসহায় ভূমিহীন পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো সময় উচ্ছেদের আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বসতভিটা রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে তারা উল্লেখ করেন। এ সময় তারা বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম আশু হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।


মানববন্ধনে অংশগ্রহণকারী ভূমিহীন জনগণ তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।


এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আ. হালিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ২০২৪ সালের আগষ্টের ৫ তারিখের পরে আমার সম্পর্কে খোজ নিয়ে যদি কোন দোষ ত্রুটি পান, তবে তাই তুলে ধরবেন। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


এদিকে হটাৎকরে ৫ শতাধিক ভূমিহীন নারী-পুরুষ জড়ো হয় মানববন্ধন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জোর তদন্ত শুরু হয়েছে। কারো বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে বলে জানিয়েছে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। লিখিত অভিযোগ পেলে অনুরূপ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।#





আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য