শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রোডম্যাপ ছাড়া ভরসা পাচ্ছে না বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচন নিয়ে উপদেষ্টাদের কথায় পূর্ণ ভরসা পাচ্ছে না বিএনপি। তাদের চাওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে শিগগির রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে রোডম্যাপের বিকল্প দেখছেন না তারা। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্যের পাশাপাশি নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকারকে নির্বাচন সংশ্লিষ্ট কাজে মনোযোগ দিতে হবে। নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে।


‘আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে এটি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন তিনি। 

গতকাল এক অনুষ্ঠানে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা খুব স্বল্পকালীন সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী বছরই হয়তো রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখব। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে।’


ছাত্র-জনতার অভ্যুত্থ্যানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হসিনা। এরপর গত ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব পায়। তারা দেশের অর্থনীতি, নির্বাচন ও পুলিশ ব্যবস্থাসহ নানা অঙ্গনে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কয়েকটি বৈঠক করেছে সরকার। সবগুলো বৈঠকে বিএনপি নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়েছে।


এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন বলেন, দেশ চালানোর জন্য রাজনৈতিক দলের প্রয়োজন। যাদের দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। এ জন্যই জনগণের দাবি দ্রুত নির্বাচন দেওয়া। উপদেষ্টা ভালো বার্তা দিয়েছে। আশা করছি ২০২৫ সালের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও বলেছেন যত দ্রুত সম্ভব তিনি রাজনৈতিক ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান। আমরা ভরসা রাখতে চাই।  


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স  বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়া জনগণ কোনো কথায় ভরসা রাখতে পারবে না। জনগণ ১৫ বছর ধরে ভোট দিতে পারছে না। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বাচন নিয়ে একেক সময় একেক কথা বিভ্রান্তি তৈরি করছে। প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করলে সব জল্পনা দূর হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান  বলেন, সরকারের কাজের গতির ওপর নির্ভর করবে, কত দ্রুত তারা নির্বাচন আয়োজন করতে পারবে। এর আগে দ্রুত সংস্কার কাজগুলো শেষ করা দরকার। নির্বাচনের যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করা উচিত। আমাদের দাবি অল্প সময়ের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। 


বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন  বলেন, উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছি। এটা ওনার ব্যক্তিগত মতামত। আমরা নির্বাচনি রোডম্যাপ ছাড়া কোনো কিছু বড় করে দেখতে চাই না। রোডম্যাপ ঘোষণা না করলে বিভ্রান্তি দূর হবে না। 


বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেন, আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা শুনতে চাই।


উপদেষ্টারা যা বলেন তা তাদের ব্যক্তিগত মতামত। সরকারকে দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন কবে হবে এটা জানার অধিকার আছে জাতির। সংস্কারের পাশাপাশি নির্বাচনকেও গুরুত্ব দিতে হবে। আমাদের বিশ্বাস ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে-যদি সরকার আন্তরিক হয়। অর্থাৎ নির্বাচন-সংশ্লিষ্ট কাজগুলো যদি সরকার এখনই শুরু করে দেয়।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার