শিরোনাম
২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইব্রাহিম হোসেন : সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ।রোববার (২৫ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফাসানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টাও লেখা হয়নি।এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন । মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বর্তে মুক্তি দেওয়ার দাবি জানান।এসময় ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিক প্রকাশনী কে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি অচিরেই সাংবাদিক তোফাসানিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আগামীতে আর কোন গণমাধ্যম কর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোড় দাবি জানান তিনি।সাভারে কর্মরত এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাধাগ্রস্থ করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। একের পর এক ছাত্র জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলা'কে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে নাজমুল হুদা বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও কিন্তু বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু ।মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সভার প্রতিনিধি নাজমুল হুদা,  দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, এসএটিভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, জনকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, সাংবাদিক রওশন আলী, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক এবং সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া সহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় শতাধিক সাংবাদিকগণ । মানববন্ধনে এছাড়াও অংশ নেন নানান শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।


আরও খবর




২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসির উদ্যোগ

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসির উদ্যোগ

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা