শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় আ'লীগ- ছাত্রলীগ- যুবলীগের ঝটিকা কর্মসূচি পালন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: মহান স্বাধীনতা দিবসে সাতক্ষীরা শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের ঝটিকা কর্মসূচি ঘিরে নতুন করে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া পৃথক তিনটি ভিডিওতে দেখা যায় শহরের দুটি ভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে। তবে এসব কর্মসূচিতে জেলা ছাত্রলীগের পরিচিত কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও জেলা যুবলীগের আহবায়ককে দেখা গেছে। আর অপর ভিডিওতে জেলা আওয়ামী লীগের কেউ না থাকলেও অপরিচিত কয়েকজন নারী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করছে।ভিডিওতে দেখা যায়, সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় হঠাৎ করেই একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের ব্যানারধারী কয়েকজন। মিছিলটি সংক্ষিপ্ত পথ প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে জারিকৃত নিষিদ্ধকরণ নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।এদিকে একই দিনে শহরের বকচরা এলাকায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেন। এ সময় যুবলীগ নেতা তানভীর হোসাইন সুজন, আশাশুনি শ্রমিকলীগের ঢালী সামছুল আলমসহ অপরিচিত আরও কয়েকজন উপস্থিত ছিলেন।তবে স্থানীয়দের ভাষ্য, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। অনেকেই মনে করছেন, এমন ঘটনায় প্রশাসনের কঠোর অবস্থান না থাকলে ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যার দায় প্রশাসনকেই নিতে হবে।এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের উর্ধ্বতন কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালনের ঘটনা প্রশাসনের নজর এড়িয়ে যাওয়া উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সাথে কথা হলে তিনি ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

এই সম্পর্কিত আরও খবর