শিরোনাম
নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

শাওয়ালের ৬ রোজা ১ বছর রোযা রাখার সাওয়াব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৮ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন আল্লাহর জন্য যাবতীয় প্রসংশা, অসংখ্য দরুদ ও সালাম তাঁরই অতুলনীয় সৃষ্টি, সৃষ্টিকুলের শ্রেষ্ট প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। মুসলিম উম্মাহ যাঁর উম্মত হতে পেরে ধন্য। ধন্য এই জন্য যে, উম্মতে মুহাম্মদীর দুনিয়াবি হায়াত কম হলেও, বিশেষ কিছু দিন-রাতের আমলের মাধ্যমে তাঁদের পার্থিব জীবনকে পরকালের জন্য নেক আমলে ভরপুর করার সুবর্ণসুযোগ রেখেছে মুসলিম জীবনে। 


যেমন রজবের ১ম রাত, শাবানের ১৫তম রাত বা শবে বরাত, রমদ্বানের ২৭তম রাত বা শবে কদর, দুই ঈদের দু রাত, আরাফাতের দিন, আশুরার দিন এবং শাওয়ালের ছয় রোযা ইত্যাদি। এসব দিন-রাতে ইবাদতের মাধ্যমে একজন মুমিম মুসলিম তাঁর জীবন আমলে সমৃদ্ধি করতে পারেন। ফরজ ইবাদতের পাশাপাশি ইসলামি শরিয়ত সুন্নাত, মুস্তাহাব ও নফল ইবাদতকে বিশেষ গুরুত্বারোপ করেছে। শাওয়ালের ছয় রোজা রাখা অত্যন্ত বরকতময় আমল ও সুন্নাতে রাসূলের অনুসরণ। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস বরকতময় সিয়াম সাধনার মাধ্যমে মুমিনগণ যে তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন করেছে তা ধরে রাখা মুমিন নর-নারীর একান্ত ঈমানী দায়িত্ব। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা এবং দীর্ঘ একমাস রমযান শরীফে তাকওয়া, বরকত, পরহেজগারী ও ইবাদতের প্রতি মনোযোগ ও আকর্ষণকে ধরে রাখতে রমযানের পরে মাহে শাওয়ালের ফরয, ওয়াজিব ও সুন্নাত ইবাদতের সাথে সাথে কিছু নফল ইবাদত ও নফল রোজা রাখার প্রতি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উৎসাহ প্রদান করেছেন। অত্যন্ত গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ। 


তন্মধ্যে শাওয়াল মাসের ছয় রোজা (নফল) অন্যতম ফজিলতমণ্ডিত ইবাদত, তদুপরি রমযান শরীফের ফরয রোজার যেসব ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে শাওয়ালের ছয়টি নফল রোজার মাধ্যমে তা আল্লাহর রহমতে মাফ হয়ে যায়। পবিত্র মাহে শাওয়ালের ছয়টি নফল রোজা পালনের গুরুত্ব, ফজিলত ও মর্যাদা সম্পর্কে হুযুর পূরনুর রসূলে আকরাম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন-জলীলুল কদর সাহাবী এবং প্রিয়নবীর অন্যতম খাদেম হযরত সাওবান রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রসূলে মাকবুল সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল’। (মুসলিম: ১১৬৪; আবু দাউদ: ২৪৩৩)মাগফিরাত ও নাজাতের ফজিলত সমৃদ্ধ মাহে রমজানের বিদায়লগ্নে শাওয়াল মাসের শুরুতেই পাপাচারের আশঙ্কা থাকে প্রবল। এ মাসে নিজের নফসকে মন্দ কাজ থেকে বিরত রাখা কঠিন।


এছাড়া সহীহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, রসূলে আকরাম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন,যে ব্যক্তি রমযানের রোজা  রাখে অতঃপর (রমযানের রোযার) অনুসরণে শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখে, তার জন্য সর্বদা রোজা রাখার সাওয়াব হবে।[সহীহ মুসলিম শরীফ: ১ম খন্ড, পৃ-৩৩৯, ও মিশকাত শরীফ]সাহাবীয়ে রাসূল হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন-তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ৬ রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। (তিরমিজি: ১/১৫৩৪)নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন- যখন তুমি (ফরজ) দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি (নফলের মাধ্যমে) তোমার রবের প্রতি অনুরাগী হবে’।


(সূরা: ইনশিরাহ, আয়াত: ৭-৮)বর্ণিত রয়েছে- যে ব্যক্তি ঈদুল ফিতরের পর (শাওয়াল মাসে) ছয়টি (নফল) রোজা পালন করে, তার জন্য সারা বছরের রোজা পালন হয়ে যাবে। কারণ যে একটি ইবাদত করে তার জন্য দশগুণ সাওয়াব রয়েছে। [ইবনে মাযাহ-১ম খন্ড, পৃ-১২৪]বস্তুত হাদিস শরিফ সমূহে পবিত্র কোরআন শরিফের একটি আয়াতের সঙ্গে মিলে যায়। আয়াতটি হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- কেউ কোনো নেক আমল করলে, তাকে তার ১০ গুণ সওয়াব প্রদান করা হবে। (সূরা: আনআম, আয়াত: ১৬০)রমজানের ১ মাসের দশগুণ হলো ১০ মাস আর শাওয়াল মাসের ৬ দিনের দশগুণ হলো ৬০ দিন অর্থাৎ ২ মাস। সুতরাং ৩৬টি রোজায় সারা বছর বা ৩৬০টি রোজা রাখার সওয়াব পাওয়া যায়। রমদ্বানের কাযা নাকি ৬রোযা আগে?ফরজ কাযাকে আগে গুরুত্ব দেয়া উচিত।  কাযা রেখে যে রোজাগুলো রাখা হয় সেগুলো কাযা আদায়ের হকুমের অন্তর্ভুক্ত হবে। কেননা যার ওপর কাজা রয়ে গেছে সে রোজা পুর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ঐ রোজাগুলোর কাজা আদায় না করে’। (আল মুগনি: ৪৪০)তবে এই বিষয়ে ফকীহ ওলামায়ে কেরামের মতামত হল- কাজা রোজার সংখ্যা বেশি হয়ে গেলে আগে শাওয়ালের ৬ রোজা রাখা উত্তম। কেননা শাওয়াল শেষ হয়ে গেলে অন্য মাসে এই ৬ রোজার ফজিলত নেই।


 কিন্তু কাজা রোজা বছরের যেকোনো সময় রাখলেই আদায় হয়ে যায়। তবে উচিত হলো রমজানে কাযা হওয়া ফরজ রোজাগুলো অবশ্যই যথাসময়ে গুরুত্বের সঙ্গে আদায় করা। কেউ যেন রমজানের কাযা রোজা আদায়ে গড়িমসি না করে, বিলম্ব না করে এই বিষয়ে হুশিয়ার থাকবে। তাই শাওয়ালের ছয় রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহ্-রসূলের রেজামন্দি ও সফলতা অর্জিত হবে সহজে। মাহে রমযানের একমাস ফরয রোজা পালনের পর শাওয়ালের নফল রোজা রাখলে সারা বছর রোজা  রাখার সওয়াব পাওয়া যায়। অধিকাংশ ইমাম এ ছয় রোজা প্রতি উম্মতকে উৎসাহিত করেছেন।


লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক-জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা, ষোলশহর,চট্টগ্রাম।খতিব-মসজিদে রহমানিয়া গাউসিয়া, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।


আরও খবর




নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ