শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
মা দিবস

সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম পুত্রের মুখ দেখে

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাকে চিনতে একটা মেয়ের সময় লাগে অনেক বছর, এই অনেক বছরের নির্দিষ্টতা নেই। সংখ্যায় কারো কম, আবার কারো বা বেশি। তবে এই কম-বেশির মাঝামাঝি তেও বেশ লম্বা একটা সময় কেটে যায়। একটা সময় মায়ের প্রতি ভীষণ বিরক্ত হতাম, কেমন জানি সব কিছু তে সহ্য হচ্ছে না, হচ্ছে না মনে হতো। এমন মনে হতো যে ধুর, আম্মু কিছু বুঝে না, আম্মু সবসময়ই প্যারা দেয়, আচ্ছা আম্মু সবসময় এতো গোয়েন্দাগিরি করে কেন? আমার সামান্য একটু জ্বর আসলে আম্মুর এতো বাড়াবাড়ি কেন? জ্বরই তো হয়েছে সামান্য! মরণ রোগ তো হয়নি। আম্মুর সবকিছুতেই বাড়াবাড়ি! আচ্ছা, আম্মু এমন কেন? খিটখিটে মেজাজে থাকে প্রায়ই! ভালো করে তো দু চারটা কথা বলতে পারে। কই? বলে না তো? এমন ছোট ছোট আরও শত শত অভিযোগ জমা হচ্ছিলো আম্মুর বিরুদ্ধে। সব প্রকাশ করিনি, মাঝে মাঝে হয়তো কোনোটা প্রকাশ করতে গিয়ে বিরক্তিও দেখিয়েছি কতবার তার হিসেব করা হয়নি। কিন্তু আজ একটা সময় পর মায়ের গুরুত্ব বুঝতে পারছি। জীবনের কতটা জায়গা জুড়ে মায়ের অস্তিত্ব, জীবন সুন্দর করে গড়ে তুলতে মায়ের ভূমিকা ঠিক কতটা, একটা সন্তানকে একজন মা কত কষ্ট করে তিলে তিলে বড় করে, কত যত্ন করে মা তার সন্তান কে আগলে রাখে- এখন আমি সেটা বুঝতে পারি। এখন যে আমিও একজন মা!

সেদিন ছিলো বুধবার, ১লা ফেব্রুয়ারী, ২০২৩। ঘড়িতে ঠিক দুপুর ১২.৪৫ মিনিট, আশেপাশের মসজিদের মাইকে জোহরের আজান শোনা যাচ্ছিলো। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দিলাম এক ফুটফুটে পুত্র সন্তানের। সবার খুশি দেখে কে? আমাকে যখন প্রথম বাচ্চার মুখ দেখানো হলো, আমি কেন জানি কিছু বলতে পারছিলাম না, হাউমাউ করে কান্না করছিলাম শুধু৷ তবে সে কান্না ছিলো সুখের, শুধু বারবার মনে হচ্ছিল এ আমার সাত রাজার ধন, এ আমার অমূল্য সম্পদ। সেদিন মনে হয়েছিল মেয়ে হিসেবে আমার জন্ম সার্থক। সেইদিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলাম এই আমি। অপারেশন থিয়েটার থেকে বেডে দেওয়ার পর গলাকাটা মুরগির মতো যন্ত্রণা হচ্ছিলো, কিন্তু পরক্ষণে বাচ্চার মুখের দিকে তাকাতেই সব ব্যথা, কাতরতা, যন্ত্রণা মুহূর্তেই গায়েব হয়ে গেছিলো। আহা! কি পরম শান্তি! সে এক অভুলনীয় অনুভূতি। সাত দিনের দিন বাচ্চার আকিকা দেওয়া হলো, নাম রাখা হলো আব্দুর রহমান আস সুদাইস। আমি বাচ্চার জন্মের এক মাস আগে থেকেই আমার মায়ের কাছে ছিলাম। হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরও শ্বশুর বাড়ি না এসে মায়ের কাছেই ছিলাম। সব মিলিয়ে দুই-আড়াই মাস হবে। জীবনের এই দুই আড়াই মাসে আমি বুঝেছি মা কি!

আমাকে এবং আমার নবজাতক সন্তানকে নিয়ে আমার মায়ের কতো ব্যস্ততা, কতো চিন্তা! মেয়ের খাবার-দাবার ঠিক আছে কি না, সেলাই শুকালো কি না, সেলাইয়ে ইনফেকশন হচ্ছে না তো? মেয়ে কবে পুরোপুরি সুস্থ হবে? মেয়ে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাচ্ছে কি না? আমি তখন আমার মা কে যত দেখতাম, ততো বিমোহিত হতাম। একা হাতে সারাদিন সংসারের নানান কাজকর্ম, রান্নাবান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে আমার এবং আমার ছেলের সম্পূর্ণ খেয়াল রাখতেন আমার আম্মু। এমন কি সারাদিন এতো হাড়ভাঙা খাটুনি খেটেও সারারাতও ঘুমানোর সুযোগ পেতো না। আমার ছেলেকে ফিডার বানিয়ে খাওয়ানো, একটু পর পর প্রসাব করে দিতো, ওর চেইঞ্জ করা, ওকে আবার ঘুম পাড়ানো সবকিছু আমার আম্মু করতো। আর আমি? আরামে ঘুমাতাম! নয় দিনের বাচ্চা রেখে যেদিন স্ট্রোক করলাম, সবাই হাউমাউ করে কান্না করতে পারলেও আমার আম্মু পারেনি। আম্মু শুধু এর ওর মুখের দিকে তাকিয়ে থাকতেন। ওই যে কথায় বলে না অধিক শোকে পাথর? তাই হয়েছিলো হয়তো বা। আল্লাহ আমার মায়ের বুক খালি করেনি, আমাকে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছেন। শুকরিয়া।

আজ আমার ছেলের বয়স এক বছর তিন মাস প্রায়। ওর বয়স যেদিন চল্লিশ দিন, সেদিনই চলে আসি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আসার পর প্রতি মুহুর্তে আম্মুর প্রয়োজনীয়তা আর গুরুত্ব অনুভব করতে লাগলাম। চল্লিশ টা রাত আমার আর আমার ছেলের জন্য আমার আম্মু ঘুমায়নি, অথচ এখন আমাকে রাত জাগতে হয়, ছেলেকে সামলাতে হয়। ওর সামান্য কিছু হলেই এখন আমি কান্না করি, এখন বুঝি আম্মু কেন এমন করতো। আমার আম্মুর মাতৃত্বের তেইশ বছর। আম্মু কখনও খিটখিটে মেজাজে কথা বললে রাগ দেখাতাম, অথচ আমার মাতৃত্বের সবে মাত্র এক বছর পেরিয়েছে, এরই মধ্যে আমিও খিটখিটে হয়ে গেছি। মাকে চিনতে সময় লাগে অনেক বছর। আমি এখন একটু একটু করে আমার মাকে চিনতে, বুঝতে শুরু করেছি। সময় যতো যাবে, আমি জানি আমার এই অভিজ্ঞতা আরও বাড়বে বৈ কমবে না। এটা শুধু আমার নয়, প্রায় প্রতিটি ঘরেরই সাধারণ গল্প। কিন্তু এই সাধারণের মাঝেও কিছু অসাধারণ বিষয় লুকিয়ে থাকে, যা কেবল উপলব্ধি তেই সুন্দর।

আজকের এই মা দিবসে মাকে অন্তরের অন্তস্তল থেকে অবিরাম ভালোবাসা, সেই সাথে জীবনে ছোট ছোট করা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা। ভালো থাকুক পৃথিবীর সকল মা। ভালোবাসি আম্মু, অনেক ভালোবাসি।

 

লেখক: আফরিন আক্তার, শিক্ষার্থী, নরসিংদী সরকারি কলেজ।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি