শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শীতে তেমন মাছ নেই মেঘনায়, হতাশ জেলেরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেঘনায় তেমন মাছ পাচ্ছেন না লক্ষ্মীপুরের জেলেরা। কখনো কখনো হতাশ হয়ে খালি হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের।


জেলেরা জানান, শীতে নদীতে ইলিশের উপস্থিতি কমে গেলেও পোয়া, চিংড়ি ও বাটা মাছ পাওয়া যেত। কিন্তু এবার এসব মাছ তেমন নেই। তাই অনেক সময় ট্রলারের জ্বালানি খরচও ওঠে না।  


মেঘনায় অবৈধ বাঁধাজাল, মশারি জাল, খরচি জাল ও চরঘেরা জালের ফাঁদ বসানোর কারণে ছোট প্রজাতির সামুদ্রিক মাছ ধ্বংস হচ্ছে বলে দাবি জেলেদের।  


এছাড়া শীতে নদীর গভীরতা কমে যাওয়ায় ইলিশের বিচরণ কমে গেছে বলে জানান তারা।  


এদিকে জেলেদের জালে মাছ না ওঠায় বাজারেও পর্যাপ্ত ইলিশ ও সামুদ্রিক মাছের দেখা মিলছে না।  


জেলার কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের জাজিরা এলাকার জেলে আলী আকবর ও মনজুর হোসেন বলেন, ১০ থেকে ১২ জন জেলে একটি বড় ট্রলার গভীর নদীতে মাছ শিকারে গেলে জ্বালানি (ডিজেল) এবং আনুষঙ্গিকসহ খরচসহ ৫০-৬০ হাজার টাকা খচর হয়। তাই দেড় থেকে দুই লাখ টাকার মাছ বিক্রি করতে পারলে জেলেদের পোষায়। কিন্তু নদীতে মাছের সংকট থাকায় বড় অংকের টাকা খরচ করে মাছ না পেলে জেলেদের পোষায় না। এজন্য অনেক জেলেনৌকা শীত মৌসুমে নদীতে যায় না। ছোট ছোট নৌকাগুলো উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকার করে।  


মো. জসিম নামে এক ট্রলারমালিক বলেন, শীতে নদীতে তেমন মাছ নেই। এবারের বর্ষা মৌসুমেও মাছ ছিল না। চলতি মৌসুমে আমার ট্রলারের পেছনে তিন লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। মহাজন থেকে দাদন এবং ঋণ নিয়ে খরচ মিটিয়েছি। আমার ট্রলারে ১২ জন মাঝিমাল্লা ছিল। এ মৌসুমে যে মাছ পেয়েছে, তা দিয়ে মাঝিমাল্লাদের কোনোমতে খরচ উঠেছে। কিন্তু আমি ঋণ পরিশোধ করতে পারিনি। পুরোটাই দেনা রয়ে গেলাম।  


তিনি বলেন, লোকসানের কারণে শীত মৌসুমে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছি।  


মিজান নামে এক জেলে বলেন, আটজন জেলে ট্রলার নিয়ে নদীতে গিয়েছিলাম। সাত থেকে আট হাজার টাকা খরচ হয়েছে। একটা মাছও পাইনি। পুরো টাকাই লোকসান হলো।  


জেলে মো. দুলাল বলেন, শীতে নদীতে পানির গভীরতা কমে যায়। তাই ইলিশ পাওয়া যায় না। কিন্তু অন্যান্য সময়ে পোয়া, চিংড়ি, বাটা জাতীয় মাছ পাওয়া যেত। এবার সেগুলোও ধরা পড়ছে না তেমন। মাছ ধরা না পড়ায় অনেক জেলে এখন আর নদীতে যাচ্ছে না।


সাহেবের হাট ইউনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা মেহেরাব হোসেন বলেন, নদীতে ছোট প্রজাতির সামুদ্রিক মাছ বিনষ্ট হচ্ছে। বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং বিষ দিয়ে চিংড়ি শিকার করায় নদীতে ছোট মাছের পোনা মারা পড়ে। এতে নদীতে মৎস্যসম্পদ কমে যাচ্ছে।  


লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, শীত মৌসুমে নদীতে ইলিশ কিছুটা কম থাকে। তবে অন্যান্য মাছ পাওয়া যায়৷ মাছের একটা জোয়ার থাকে, জোয়ার শুরু হলে সাগর থেকে মাছ নদীতে ঢুকবে।  


তিনি বলেন, নদীতে মৎস্যসম্পদ বিনষ্টের জন্য দায়ী অবৈধ পন্থায় মাছ শিকারিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


আরও খবর




সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন