শিরোনাম
রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩ আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

শীতের আড্ডায় কফি

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শীতের সকাল থেকে একদম রাত পর্যন্ত হয়ে উঠুক কফিময়। শীতকালের সকালে ঘুম থেকে উঠে গরম কফির কাপে হাত সেঁকতে সেঁকতে প্রথম চুমুক পৌঁছে দিতে পারে আপনাকে স্মৃতিভ্রমে। আপনি কফি হাতে উদাস মনে হারিয়ে যাবেন আপনার ছোট বেলার শীতকালে। যদি শহরে বেড়ে ওঠেন তবে মনে পড়বে ঢাকার কোনো কফিশপে বসে কফি খাওয়ার কথা। আর গ্রাম হলে মনে পড়বে ঐ যে হাটে কফি দিয়ে চা বানায়, সেখানে গিয়ে কফি-চা খাওয়ার কথা। ঢাকায় বেশ আগে থেকে কফি শপের সংস্কৃতি শুরু হয়েছে। যেখানে শীতকালের সন্ধ্যায় হাতে কফির কাপ আপনার পরিবেশ বদলে দিতে পারে। চলুন জেনে আসি কত ধরনের কফি পাওয়া যায়-



এসপ্রেসো

এই একেবারে বেসিক বা মৌলিক কালো কফিকে শর্টব্ল্যাকও বলা হয়। এক আউন্স পরিমাণের এই কালো নির্ভেজাল কফিতে সঠিক ফ্লেভার আনতে উৎকৃষ্ট মানের কফি বিনের সঙ্গে প্রয়োজন মুনশিয়ানার।


 


ডাবল এসপ্রেসো


একে ইতালিয়ান ভাষায় ডপিও বলা হয়, যার অর্থ দ্বিগুণ। শুনেই বোঝা যাচ্ছে, এই কফিতে এসপ্রেসোর তুলনায় দ্বিগুণ কফি থাকে। অর্থাৎ এসপ্রেসোর দুটি শর্ট এক কাপে নিলেই হয়ে গেল ডাবল এসপ্রেসো।


 


লং ব্ল্যাক

এসপ্রেসোর ডাবল শর্টকফি গরম পানিতে ঢাললেই তৈরি হয়ে গেল লং ব্ল্যাক। আমেরিকানোর মতো এখানে কফিতে পানি যোগ করা হয় না, বরং উল্টোটা করা হয়। তাই এতে কফির বিশেষ ফেনিল ক্রেমা অটুট থাকে। এসপ্রেসোর মতো না হলেও লং ব্ল্যাকও কিন্তু যথেষ্ট কড়া কফি।


 


আমেরিকানো

এসপ্রেসো শর্টে গরম পানি যোগ করে তৈরি করা আমেরিকানো হলো একদম সাদাসিধে, ফেনাবিহীন এবং দেহমনে আরামদায়ক কফি। বলা হয়, এসপ্রেসোর তিতকুটে স্বাদ সইতে না পেরে মার্কিনরা এভাবে পানি মিশিয়ে খেত কফি। তাই নামটাও হয়েছে এমন।


 


মাকিয়াটো

ইতালিয়ান ভাষায় মাকিয়াত্তো অর্থ হলো দাগ লেগে গেছে এমন। খাঁটি কালো কুলীন এসপ্রেসোর শর্টে সাদা দুধ যোগ করে একেবারে দাগ লাগিয়ে দেওয়া কফি মাকিয়াটো বানানো হয়। এক শর্টের সঙ্গে দুধ আর ফোম দিলে তা শর্ট মাকিয়াটো আর এসপ্রেসোর দুটি শর্ট ব্যবহার করে এই দুধ-কফি বানানো হলে তাকে বলে লং মাকিয়াটো।


 


কাপুচিনো


যারা কফির খুব সমঝদার নয়, তারাও যে কফিটির নামের সঙ্গে পরিচিত, তা হলো কাপুচিনো। কফির ওপরে বেশি পরিমাণ বৈশিষ্ট্যপূর্ণ ফেনার স্তরযুক্ত এই কফির ওপরে আবার কোকো পাউডারও ছিটানো হয়। এক ভাগ কালো এসপ্রেসোর সঙ্গে এক ভাগ ক্রিমি ফেনিল দুধ আর এক ভাগ এই বিলাসী অনুভূতিদায়ক ফেনার সমন্বয়ে কাপুচিনো কফি তৈরি হয়। জানা যায়, ইতালির কাপুচিন ধর্মযাজকদের খয়েরি রঙের বিশেষ পোশাকের রঙের মিল আছে বলে এই কফিকে কাপুচিনো বলা হয়।


 


ফ্ল্যাট হোয়াইট

দুধ বা ক্রিম মেশানো কফিগুলোর মধ্যে ফ্ল্যাট হোয়াইটের অবস্থান একটু উঁচুতে। এতে দুধের ক্ষুদ্রাতিক্ষুদ্র বুদবুদের মাইক্রোবাবল তৈরি করা হয়, ফলে এতে ফেনিল ভাব থাকে না। আবার এতে পুরো কফি শর্টেও যথেষ্ট দুধ যোগ করা হয়, তাই এতে ক্যাফেইনের পরিমাণ যথেষ্ট।


 


লাতে

দুধের অনুপাত এসপ্রেসো শর্টের দ্বিগুণ হওয়ায় এতে তেমন তিতকুটে বা কড়া ভাব থাকে না। এ জন্যই হয়তো ছেলেবুড়ো সবার কাছেই ভ্যানিলা, ক্যারামেল, মোকা ফ্লেভারের লাতে এত জনপ্রিয়। এতে এসপ্রেসোর সঙ্গে বেশি করে ফেনিল দুধ দিয়ে আবার ওপরে দেওয়া হয় মজাদার আবেশী ফ্রথ বা ফেনার লেয়ার। কাপুচিনোতেও এমন ফেনা থাকলেও সেটা কফি ক্রেমানির্ভর, দুধ নয়। লাতেতে মিষ্টতা থাকে বেশ আর অগুনতি ফ্লেভারের পাওয়াও যায় দুনিয়াজুড়ে।


 


মোকা


ইয়েমেনের উৎকৃষ্ট অ্যারাবিকা কফি বিনকে মোকা বিন বলা হলেও প্রচলিত অর্থে মোকা কফি বলতে চকোলেট মেশানো কফিকেই বোঝানো হয়। এই চকোলেট আগে এসপ্রেসোর সঙ্গে মেশানো যায়, তাতে ফেনিল দুধ ঢালার আগে। আবার দুধে চকোলেট মিশিয়েই ফ্রথিং বা ফেনা তৈরির কাজটি করা যায় এ ক্ষেত্রে। 



আরও খবর




রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি