শিরোনাম
ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : পঞ্চগড়ের বোদায় আখতার হোসেন

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুৃৃল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন করে নয় আমরা সংস্কারের মধ্য দিয়ে এক নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম। আমাদের সেই পদযাত্রায় একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ যখন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সেই গণভোটকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে।সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।এ সময় আখতার হোসেন সংবিধান সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশে ৫ তারিখ থেকে ৮ তারিখ কোনো সরকার ছিল না, এই সময়টাকে আপনি সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন। সংবিধানে অন্তর্বর্তী সরকার করার কোনো বিধান ছিল না, কোন সংবিধানের বলে আপনি সেটাকে ব্যাখায় নিয়ে আসবেন। বরং এ কথাই সত্য বাংলাদেশে ৫ আগস্টের পরে একটা পর্যায় আমরা ইনস্টিটিউশনাল ক্রাইসিস পরিস্থিতিতে ছিলাম। আমরা এই সংবিধানের ঘের থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা ভিত্তিতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলাম।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উপজেলা সদস্য সচিব শিশির আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এত কষ্ট করে আবু সাইদ রক্ত দিয়েছে। আমরা মনে করেছিলাম গত ৫ মাসে সব ঠিক হয়ে যাবে। যেসব মানুষ ১৭ বছর এত নিপীড়িত ছিল সেই মানুষগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশটা আমরা ঠিক করব। কিন্তু তার বদলে যে গরিব মানুষ সারাদিনে ১০০ টাকা ইনকাম করে ২০০ টাকা ইনকাম করে তার পকেটের ট্যাক্সের টাকা কেটে নিয়ে গত একবছরে চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে অনেকেই। যে মানুষটা কবরে চলে গিয়েছে পৃথিবীতে, তার অস্তিত্ব বিদ্যমান নাই। সেই মানুষটার নামেও তারা কৃষিকার্ড বিতরণ করছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদেরও তো একটা কার্ড চালু করতে হবে। সেই সম্মিলিত কার্ডের নাম আমরা দেবো জুলাইয়ের গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা-প্রশাখা হবে। একটা কার্ড হবে সন্ত্রাসী কার্ড, সেটা যুবদলকে দিতে চাই। একটা দেবো টেন্ডারবাজ, চাঁদাবাজি কার্ড সেটা দেবো ছাত্রদলকে। আমরা আরেকটা কার্ড করব ভারতীয় গাদ্দার কার্ড, ভারতীয় দালাল কার্ড সেটা দেবো বিএনপিকে।সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকে এখানে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা লাইভ দেখছিলাম। আমরা সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন করতে চাই, যেই আদেশের বলে একই সঙ্গে গণভোট হলো, নির্বাচন হলো। সেই আদেশের বলে নির্বাচন বৈধ হয় আর গণভোট অবৈধ হয়। এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এসেছে। এক সন্তান বৈধ আরেকটা অবৈধ, এটা তো হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি সালাহউদ্দিন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। বিএনপির সরকার অবৈধ সরকার।অনুষ্ঠানে জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দেলদার রহমান দিলুসহ এলসিপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।এ সময় এনসিপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা