
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাকে মাদকমুক্ত করতে দীর্ঘ দিন ধরে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। তাঁর এই ধারাবাহিক উদ্যোগ ও আহ্বানে সাড়া দিয়ে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফেরার পথ বেছে নিচ্ছেন এলাকার বেশ কয়েকজন সাবেক মাদক ব্যবসায়ী।এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার দুপুরে জামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরেরবাগ এলাকায় আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হন স্থানীয় আবুল হোসেনের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুলতান। সেখানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সুলতান সপরিবার নিয়ে উপস্থিত হয়ে বলেন, ভবিষ্যতে কখনো মাদক কেনাবেচা কিংবা সেবনের সাথে জড়িত হবেন না মর্মে একটি লিখিত মুচলেকা প্রদান করেন এবং ভালো হয়ে চলার অঙ্গীকার করেন, । এ বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সোনারগাঁওকে মাদক মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করাই আমার মূল উদ্দেশ্য। আল্লাহ যদি কপালে লিখে রাখেন এবং জনগণ আমাকে সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে ইনশাল্লাহ এই সোনারগাঁওয়ে কোনো মাদকের স্থান থাকবে না। সোনারগাঁও হবে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিময় উপজেলা।





























