শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি অনুমোদন ছাড়াই বাজারে বাড়তি দামের ভোজ্যতেল

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সরকারি অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সরকারকে পাশ কাটিয়ে দাম বাড়ানোর এই প্রচেষ্ঠা চলছে কয়েক মাস ধরেই। তবে এই দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই বলে বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


তিনি বলেন, সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়।




এদিকে, ঢাকার কারওয়ানবাজার, রামপুরা, বাড্ডা, সেগুনবাগিচাসহ কয়েকটি এলাকার খুচরা দোকান এবং কয়েকটি সুপারশপ ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করেছেন। অর্থাৎ, প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে ৯ টাকা। একইভাবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


তবে খুচরা বাজারের মুদি দোকানগুলোতে এখনো নতুন দামের তেলের সরবরাহ খুব বেশি নেই। বেশিরভাগ দোকানেই এখনো পুরনো দামের তেল বিক্রি করতে দেখা গেছে। তবে কারওয়ানবাজারের এক মুদি দোকানে ৫ লিটারের রূপচাঁদার তেল ৯৬৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে যে বোতলের গায়ে উৎপাদনের তারিখ দেওয়া হয়েছে গত নভেম্বর মাসের ২৮ তারিখ। ৫ লিটারের বোতলে দাম বাড়ানো হয়েছে ৪৩ টাকা।



একইভাবে স্বপ্ন সুপাশপের অনলাইনে একই দামের ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি করতে দেখা গেছে। যেখানে পাওয়া গেছে রূপচাঁদার পাশাপাশি বাড়তি দামের পুষ্টি ব্র্যান্ডের তেল। সুপারশপটির অনলাইনে অবশ্য তীর এবং রূপচাঁদার এক লিটারের সয়াবিন তেলের বোতল ১৯৮ টাকায় বিক্রি করা হচ্ছে। যদিও একটি কোম্পানির তেল এখনো সেখানে ১৮৯ টাকায় পাওয়া যাচ্ছে।


এছাড়া, রূপচাঁদার দুই লিটারের বোতল অবশ্য ৩৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩৯৬ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অর্থাৎ দুই লিটারের বোতলে দাম বেড়েছে ১৮ টাকা।


জানা গেছে, ১০ নভেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের মূল্য পুননির্ধারণ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে একটি চিঠি দেয়। যে দাম তারা গত মাসের ২৪ তারিখ থেকে বাড়ানোর কথা জানায়। তাদের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এক লিটারের বোতল ১৯৯ টাকা, ৫ লিটারের বোতল ৯৮৫ টাকা, খোলা সয়াবিনের লিটার ১৭৯ টাকা এবং পাম অয়েলের দাম ১৬৯ টাকা।



তবে, বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সরকার ব্যবসায়ীদের তেলের দাম বাড়ানোর অবেদনের অনুমোদন দেয়নি। সরকারের অনুমোদন ছাড়া ব্যবসায়ীরা দাম বাড়াতে পারেন না।


বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই। তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। এটি আধাঘণ্টা আগে জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্র হয়ে এ কাজটি (ভোজ্য তেলের দাম বাড়ানো) করেছে। এই কাজটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।


তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করবো। এটার কোনো আইনগত ভিত্তি নেই। গতকাল (মঙ্গলবার) আমরা ক্রয় কমিটিতে টিসিবির জন্য তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছি। সয়াবিন তেল ৫০ লাখ লিটার, রাইস ব্রান তেল এক কোটি লিটার। ওনারা (ভোজ্যতেল ব্যবসায়ী) আজকে (বুধবার) যে দামে বাজারে বিক্রি করছেন, সেটা থেকে প্রায় ২০ টাকা কমে আমাদের তেল দিয়েছেন। তাই বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো যৌক্তিক কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। গতকালই আমরা তাদের (ভোজ্যতেল ব্যবসায়ী) কাছ থেকে কিনেছি।



ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ (ব্যবসায়ীদের উপর) আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমেই জানতে পারবেন, নিশ্চয়ই আছে। একটু ব্যবসায়ীদের এ প্রশ্ন করেন। আমরা পদক্ষেপগুলো নেবো, আলোচনায় বসেছি। এটা তো মার্কেটে গিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না।


তিনি জানান, যারা আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে নেওয়ার মতো যে ব্যবস্থাগুলো আছে তার সবটাই নেওয়া হবে।


বাণিজ্য উপদেষ্টা বলেন, যদি তেলের দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ থাকে, আমরা আনন্দের সঙ্গে আলোচনা করবো। আমরা তো সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখতে চাই। সরবরাহ ব্যবস্থা আমরা বিঘ্নিত করতে চাই না।



এদিকে, আন্তর্জাতিকভাবে দাম বাড়ানোর অজুহাতে তেলের দাম বাড়ানো নিয়ে কয়েক মাস ধরেই চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এর আগে, গত ১৩ অক্টোবর ব্যবসায়ীরা হুট করেই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিনের দাম লিটারে ৩ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ২৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেটাও ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই। সেই সময় উপদেষ্টা বশিরউদ্দীন জানিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত না হবে ততক্ষণ ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই। আমি তো এটা অনুমোদন দেইনি। যেটার অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন।


সে সময়েও ব্যবসায়ীরা কূট চালের আশ্রয় নিয়েছিলেন তেলের দাম বাড়ানোর জন্য। ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেলের ব্যবসায়ীরা। তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট হারে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টিতে মৌখিকভাবে সায় দেন। তবে বৈঠক শেষে যখন সচিব বাণিজ্য উপদেষ্টার অনুমোদনের জন্য যান, তখন তৈরি হয় বিপত্তি।


বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাম বৃদ্ধির বিষয়টিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। এদিকে বাণিজ্য উপদেষ্টা অনুমোদন দেননি, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করেই ব্যবসায়ীরা দাম বাড়ানোর বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানান। পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা কড়া প্রতিক্রিয়া জানালে ব্যবসায়ীরা ঘোষিত দামের ভোজ্যতেল বাজারজাত করেননি। এর আগেও ব্যবসায়ীরা একাধিকবার তেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর চাপ প্রয়োগ করেছিল।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প