শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে, ত্রাণ বিতরণে দরকার পরিকল্পনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার দ্বিতীয় দিনে প্রাথমিক ধাক্কা কিছুটা সামলানো গেছে। বুধবার (২১ আগস্ট) পানি ঢোকার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে। তখনও তারা বেশিরভাগেরই জানা নেই, পানির তীব্রতা ও আবহাওয়া পরিস্থিতি কতটা প্রতিকূল। প্রত্যন্ত অঞ্চলে বাড়ির মাচায় কোনোরকমে টিকে থাকা মানুষ খবর দিতে পারছিল না তারা বেঁচে আছে। আর তাদের প্রায় প্রতিটা ঘরের যে সন্তান প্রবাসে আছেন, সেখান থেকে ভিডিওতে আবেদন জানাচ্ছেন, কাঁদছেন- আমার পরিবার বাঁচান। ঠিকানা, ফোন নম্বর, এলাকার বিবরণ দিয়ে ফেসবুকে জানান দিচ্ছিলেন আটকে পড়া স্বজনদের খবর। সে অনুযায়ী বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়। দুদিন টানা বর্ষণ আর ঢলের মধ্যে বেশিরভাগ মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারের প্রাথমিক উদ্যোগের পরে ত্রাণ বিতরণের চ্যালেঞ্জ এখন শুরু হবে।


যেকোনও দুর্যোগ পরিস্থিতিতে তরুণ সমাজের এগিয়ে আসার যে আগ্রহ, দলীয় ছাত্রদের উপস্থিতি না থাকায় এবার তা অন্যরূপে হাজির হয়েছে। যে যেখান থেকে পেরেছে বন্যাকবলিত মানুষকে সহযোগিতার জন্য ছুটে গেছে। কেউ কেউ বাড়িতে বসে অর্থ সংগ্রহের কাজটি করে গেছেন। মানুষের মনে হয়েছে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা। দলীয়ভাবে নৌকার ব্যবস্থা করা, স্পিডবোটের ব্যবস্থা করার পাশাপাশি, বড় দালানের মানুষেরা আশ্রয়প্রার্থীদের জন্য তাদের কয়েক তলা ভবন ছেড়ে দিয়েছেন। একইসঙ্গে শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সাহায্য দিতে চাইলে করণীয় জানিয়েছেন।


তথ্য বলছে, বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৫ ফুটের বেশি পানি ঢুকে পড়েছে। এখনও পানি প্রবল বেগে বুড়িচং উপজেলার দিকে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ঘরহারা মানুষজন। দেখা দিয়েছে খাবার ও চিকিৎসা সংকট।


অন্য অনেক প্রতিষ্ঠানের মতো বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সকল পদবির সদস্যরা। তাছাড়া, সীমন্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও তাদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ ও হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আশিফ মাহমুদ এক মাসের বেতনসহ তার মন্ত্রণালয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ।’


ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক চ্যালেঞ্জ উদ্ধারকাজ পরিচালনা। পূর্বাঞ্চলের মানুষে বন্যার সঙ্গে পরিচিত না। ফলে কীভাবে নিজেদের রক্ষা করতে হয় সে বিষয়ে তাদের কোনও অভিজ্ঞতা ছিল না। তিস্তার পানি ছেড়ে দিলে রংপুরের মানুষ কীভাবে নিজেকে বাঁচাবে তা বছরের পর বছর ধরে সে শিখতে থাকে। ফলে নোয়াখালী ফেনীর মানুষকে উদ্ধার করাটাই বড় কাজ ছিল। আর এখন দীর্ঘদিন ত্রাণ লাগবে তাদের। সেটা বিতরণে একটা সমন্বিত পরিকল্পনা করা জরুরি। সবাই যার যার জায়গা থেকে সহায়তা করবে কিন্তু সেটা বিতরণের ব্যাপারে যদি সমন্বিত রূপ না থাকে তাহলে দেখা যাবে এক অঞ্চলের মানুষ বেশি সাহায্য পাবে, কোনও কোনও জায়গার মানুষ বঞ্চিত রয়ে যাবে।


অ্যাক্টিভিস্ট শিফাত বিনতে ওয়াহিদ ঢাকা থেকে গেছেন বুড়িচংয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্ধুরা তার মাধ্যমে সহায়তা পাঠাচ্ছে। কী দেখছেন জানতে চাইলে তিনি বলেন, পানি এখনও বাড়ছে। স্রোত এত বেশি একজন আরেকজনের হাত না ধরলে না দাঁড়ায়ে ভাসায়ে নিয়ে যাবে। তারপরে গলা পর্যন্ত পানি না আসা পর্যাপ্ত মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহী না। বাড়ি ফেলে কোথাও যেতে চায় না। ফলে পানি বেশি বেড়ে গেলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ত্রাণের কী অবস্থা ওই এলাকায় জানতে চাইলে তিনি বলেন, খাবার যাচ্ছে প্রচুর, কিন্তু পরিকল্পনার অভাব। কিন্তু খাবারের সঙ্গে এত সংখ্যক উৎসুক মানুষ যে একধরনের বিশৃঙ্খলার শঙ্কা আছে, এটা আয়োজকদেরই বন্ধ করতে হবে। তিনি বলেন, নিজে নিজে ওখানে যাওয়ার পরে একজনের মাধ্যমে কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে যোগাযোগ হলো। তাদের প্রয়োজন শুনে সেফটি জ্যাকেট, টর্চ, ওষুধ, শুকনা খাবার ব্যবস্থা করা হলো। রোটারি ক্লাবও ওদের সঙ্গে কাজ করছে। শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের প্রিন্সিপাল সমন্বয় করে দিচ্ছেন। আশ্রয়কেন্দ্রে যাদের নেওয়া হয়েছে তাদের জন্য খাবারের কী ব্যবস্থা সেটাও তারা দেখছেন। কোনও সরকারি উদ্যোগ দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থী, রেডক্রিসেন্টের সদস্য দেখলেও আমি এখানে কোনও পুলিশ, ফায়ার সার্ভিসের কাউকে দেখিনি।


বন্যাকবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে চলছে ত্রাণের বিশাল কর্মযজ্ঞ। সরেজমিন দেখা যায়, প্রবেশপথের পাশে ‘গণ-ত্রাণ সংগ্রহ’ বুথ বসানো হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ এসে নানা ধরনের ত্রাণ এখানে দিয়ে যাচ্ছেন। এগুলো পৌঁছানো হবে বন্যাকবলিত এলাকায়।


এত বড় দুর্যোগে ত্রাণ বিতরণে সমন্বিত পরিকল্পনা কী হতে পারে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নঈম গওহার ওয়ারা বলেন, এখন যে সময়, উদ্ধার এবং আশ্রয়কেন্দ্রে মানুষকে আনাটাই জরুরি। কারোর ঢাকা থেকে যাওয়ার দরকার নাই— এই বার্তাটা আমাদের দিতে হবে। সবাই নিজ হাতে ত্রাণ দিতে চাইলে কীভাবে হবে। তিনি মনে করেন, এই মুহূর্তে সরকারের পদক্ষেপ নিতে হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কে কাজটা করবে সেটা নির্ধারিত থাকতে হবে। ইউনিয়ন কাঠামোর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। তরুণদের সম্পৃক্ত করে সেই কাঠামোকে কাজে লাগাতে হবে। না হলে এত বড় দুর্যোগ মোকাবিলা করা কঠিন হবে।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী