শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সুন্দরবনে দীর্ঘদিন পর আবারও দস্যুদের উৎপাত বেড়েছে। ইতিমধ্যে বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের খবর পাওয়া যাচ্ছে। নতুন করে দস্যুদের বাহিনী গড়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বনজীবী ও জেলেরা। বনের বিভিন্ন এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেছেন তারা।


বনজীবী ও জেলেরা বলছেন, দস্যুদের বিভিন্ন বাহিনীর আত্মসমর্পণের পর দস্যু আতঙ্ক কেটে গিয়েছিল। জেলেরা স্বস্তি নিয়ে মাছ শিকার করেছিলেন। বনের ওপরে নির্ভরশীল মানুষের জীবনেও স্বস্তি এসেছিল। কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দস্যুরা। এতে জেলে ও বনজীবীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 


সম্প্রতি মুক্তিপণ দিয়ে ফিরে আসা বনজীবী ও বনদস্যুদের হাত থেকে উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনার কয়রা, দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলাজুড়ে বিস্তৃতি পশ্চিম সুন্দরবনে আসাবুর বাহিনী, শরীফ বাহিনী, আবদুল্লাহ বাহিনী, মঞ্জুর বাহিনী, দয়াল বাহিনী নামে বনদস্যুদের নতুন কয়েকটি দল তৎপরতা শুরু করেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জেল ভেঙে পালিয়ে আসা কয়েদি ও চিহ্নিত আসামিরাও সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। তারা সুন্দরবনে মৎস্য আহরণে যাওয়া জেলেদের কাছ থেকে মাছ, টাকা, মোবাইলসহ সবকিছু কেড়ে নিচ্ছে। এমনকি বনে ঢুকলে জেলেদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদাও দাবি করছে। নৌকায় করে এসব বনদস্যু সুন্দরবনের গহীনে অবস্থান করে। বনের বিভিন্ন এলাকায় রয়েছে এদের আস্তানা। সুযোগ বুঝে কখনও মাছ ধরার ট্রলার, জেলে কিংবা বনজীবীদের জিম্মি করে তারা। অপহরণের পর দস্যুরা তাদের আস্তানায় নিয়ে নির্যাতন করা হয়। পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। অনেকে মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে ছাড়া পেয়েছেন।


বনজীবী ও জেলেরা জানিয়েছেন, গত তিন মাসে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনের বেশি জেলে ও মৌয়াল অপহরণের শিকার হন। তাদের কাছে দাবি করা হয়েছে ১০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত। বেশ কয়েকটি অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে কয়েকজন অপহৃতকে উদ্ধার করে কোস্টগার্ড। 


কোস্টগার্ড, বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন দস্যু ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিল। ২০১৮ সালের ১ নভেম্বর প্রাণবৈচিত্র্যে ভরা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গত তিন মাসে অপহরণের ঘটনাগুলো জানান দিচ্ছে আবারও বনে দস্যু বাহিনীর উত্থান ঘটেছে।  


গত ৮ নভেম্বর সুন্দরবনের মালঞ্চ নদের সাতনলা দুনে এলাকায় মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনীর হাতে জিম্মি হন কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের আতাহার হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৩৮)। ওই জেলেদের বহরে চারটি নৌকায় আট জন জেলে ছিলেন। মুক্তিপণের দাবিতে দুই জেলেকে আটকে রেখে অন্যদের ছেড়ে দেয় দস্যুরা।


এই বাহিনীর অনেকে আগে মজনু বাহিনীর সদস্য ছিল। আতাহার ও রবিউল জানান, সুন্দরবনের সাতনলার দুন এলাকায় মাছ শিকারের সময় দয়াল বাহিনী পরিচয়ে দস্যুদের একটি দল তাদের জিম্মি করে। দুই জেলেকে উঠিয়ে নিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণ দিয়ে ফিরে আসেন জেলেরা।


সম্প্রতি মুক্তিপণ দিয়ে ফিরে আসা রামপাল উপজেলার চেয়ারম্যান মোড়ের এক জেলে নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘সুন্দরবনে এখন যে কয়েকটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে, তার মধ্যে দয়াল বাহিনী দুর্ধর্ষ। বাহিনীর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে মাছ ধরার ট্রলারে হামলা করে জেলেদের অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণের টাকা না দিলে নির্মম নির্যাতন চালায়। কাউকে কাউকে মেরে নদীতে ভাসিয়ে দিতেও দ্বিধা করে না তারা।’   


বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আবদুল্লাহ তরফদার (৪২) নারী পাচার মামলায় কারাগারে ছিল। ৫ আগস্ট রাতে সাতক্ষীরা জেলা কারাগার ভাঙচুর করা হলে সেখান থেকে পালিয়ে যায় আবদুল্লাহ। পরে সুন্দরবনে প্রবেশ করে বনদস্যুতায় নামে। আবদুল্লাহর সঙ্গে যারা রয়েছে, তাদের অধিকাংশ কারাগার থেকে পালিয়েছে বলে জানা গেছে।


সবশেষ গত ১০ এপ্রিল সুন্দরবনের গহীন থেকে বনদস্যু করিম শরীফ বাহিনীর হাত থেকে ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে এ সময় কোনও দস্যুকে আটক করা যায়নি। তবে এর আগে অস্ত্রসহ কয়েকজন দস্যুকে আটক করেছিল কোস্টগার্ড।


সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দস্যুরা সাধারণত বনজীবী কিংবা জেলেদের ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে দস্যুতায় জড়িয়ে পড়ে। এসব দস্যুর ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে, যাতে সহজেই চিহ্নিত করা যায়। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং দস্যুদের পরিবারের ওপরও নজর রাখতে হবে। সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়াতে হবে। সুন্দরবনের অস্তিত্ব রক্ষার জন্য এটি শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, বরং অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের ইঙ্গিতও। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই প্রাকৃতিক সম্পদ ও এর ওপর নির্ভরশীল মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’ 


এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. মাহবুব হোসেন বলেন, ‘বিগত দিনে সুন্দরবনের দস্যুতা দমনে কোস্টগার্ড যেমন তৎপর ছিল, বর্তমানেও তেমন তৎপর রয়েছে। আমরা অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান চালাচ্ছি।’ 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী