শিরোনাম
লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি শেরপুরে নিজ ভাড়াটিয়া গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশে দিল জনতা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী
রবিবার ২৪ মে ২০২৬
রবিবার ২৪ মে ২০২৬

শুরুতেই বেড়েছে পাট চাষের খরচ, রয়েছে দামের দুশ্চিন্তাও

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পাট চাষাবাদে ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের চাষিরা।


চাষিদের উৎপাদিত পণ্য বিপণনে ন্যায্যমূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় আছেন তারা।


সোনালী আঁশখ্যাত পাট চাষের সঙ্গে জড়িত কৃষকরা বলছেন, প্রতি বছরের মত এবারও পাটের আবাদের উৎপাদন ব্যয় বেড়েছে।


তাদের অতীত অভিজ্ঞতা বলছে, উৎপাদন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বাজারে কাঙ্ক্ষিত হারে পাটের দাম তারা পান না। এতে বছর বছর তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।


এবার উৎপাদন মৌসুমের শুরুতে সেই আশঙ্কাই করছেন চাষিরা।


নানা কারণে ফরিদপুরে পাট উৎপাদনের ব্যয় বাড়ার কথা স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান।


খোঁজ নিয়ে দেখা গেছে, গত বছর খুচরা পর্যায়ে প্রতিমণ পাটের বিক্রয় মূল্য ছিল প্রকার ভেদে আড়াই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা।


চাষিদের দাবি, গত বছর বাজারে পাটের এই দাম আর তাদের উৎপাদন খরচ ছিল সমান সমান।


অর্থ, সময় ও শ্রমে-ঘামে উৎপাদিত পণ্যে লাভের মুখ দেখতে না পেরে তারা বিপর্যস্ত।


পাট উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা হিসেবে পরিচিত ফরিদপুরে এ মৌসুমে ৮৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


এ অঞ্চলের চাষিদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে পানির দুষ্প্রাপ্যতা, পাট চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত প্রায় সব ধরনের উপকরণ ও শ্রমিকের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়ে যাবে কমপক্ষে ৩০ শতাংশ।


পাট উৎপাদন খরচের ঊর্ধ্বগতির লাগাম টানতে ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান জেলার পাটচাষিরা।


ফরিদপুরের সালথা, নগরকান্দা, বোয়ালামারী, ভাঙ্গা উপজেলার মাঠ থেকে চলতি মৌসুমে পেঁয়াজসহ অন্য ফসল তুলে নেওয়ার পরই কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পাটের জমি প্রস্তুত ও বীজ বপনে।


ফসলি মাঠে গিয়ে দেখা যায়, চাষিদের কেউ সেচ দিয়ে পাটের ক্ষেত ভেজাচ্ছেন, কেউ বীজ বপন করছেন, কেউ বা ক্ষেত থেকে আগাছা পরিষ্কারের কাজ করছেন। তবে তাদের চোখে-মুখে স্পষ্ট ছিল হতাশার ছাপ।


জেলার ঘোষপুর ইউনিয়নের পাট চাষি আশুতোষ মালো, ফারুক জোসেন, মনিরুজ্জামানসহ অনেকেই দাবি করেন, উৎপাদন খরচ বাড়লেও আনুপাতিক হারে বাড়ে না পণ্যের মূল্য। আর এতে বরাবরই আর্থিক ক্ষতিতে থাকেন কৃষকরা।


তারা বলেন, আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাবে গত কয়েক বছর ধরে ক্রমশ ভূর্গভস্থ পানির স্তর নিচে নামছে। দিন দিন এ সংকট তীব্র আকার ধারণ করছে।


চাষিরা জানান, এতে তাদের জমিতে সেচের খরচ বেড়েছে প্রায় তিনগুন।


এ ছাড়া বীজ, সার-ওষুধসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ার পাশাপাশি দৈনন্দিন শ্রমিকের বাড়তি মজুরি ভাবিয়ে তুলেছে কৃষকদের।


বোয়লামারীর দাদুড়ে বিলের পাট চাষিরা জানালেন, ব্যয়ের সঙ্গে আয় মেলাতে না পেরে হাঁপিয়ে উঠছেন তারা।


তারা মনে করেন, পাট আবাদের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ ও অন্যান্য ব্যয় হ্রাস করার পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে জেলায় পাট চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন হতে পারে।


পাটের উৎপাদন ব্যয় বাড়ার কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান জানালেন, জলবায়ুর পরিবর্তনের ফলে বৈরি আবহাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যয় বেড়েছে।


তবে ভালোভাবে পরিচর্যার মাধ্যমে উৎপাদন বাড়াতে পারলে ব্যয়ের হার কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা।



আরও খবর




লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি আন্দোলনের নেতা নাহিদ হাসান শাহিন

শিক্ষার আড়ালে কী চলছে লামার কোয়ান্টামে? সরই ইউনিয়নে হাজার একর জমি নিয়ে রহস্য

গাইবান্ধা পৌর পার্কে নিরাপত্তাহীনতা: পরিবার নিয়ে ঘুরতে এসে ভোগান্তি

আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫

জনভোগান্তি থেকে উন্নয়নের নতুন দিগন্ত,সড়ক উন্নয়ন ঘিরে আলোচনায় জুনাব আলী

ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি

ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন

বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা

জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর

পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে : অর্থমন্ত্রী

বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যবহার হবে ‘এআই’: বাণিজ্যমন্ত্রী

২ শতাংশ ডাউনপেমেন্টেই নিয়মিত হবে খেলাপি ঋণ!

নতুন বাজেটে করের বাড়তি চাপ, জীবনযাত্রার খরচ বাড়বে

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

রোদ-বৃষ্টির লুকোচুরি, দেশজুড়ে ছাতা বিক্রির হিড়িক

আসছে ৯ লাখ কোটির বাজেট

২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম