শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

“সুস্থ পরিবেশ – সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার – কার্যকর সেবা” এই প্রতিপাদ্য সামনে রেখে ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত:শনিবার ০৪ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৪ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার:বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে।১৯৮৮ সালে ঠাকুরগাঁও জেলায় ভয়াবহ বন্যা মোকাবেলায় মানবিক সহায়তার মাধ্যমে যাত্রা শুরু করা সংস্থাটি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর নেতৃত্বে আজ দেশের উন্নয়ন অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ‘তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে’—এই অঙ্গীকার ধারণ করে ইএসডিও দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে।শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।তিনি তার বক্তব্যে বলেন, “তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে—এটি আমাদের মূলমন্ত্র। আজ আমরা ৩৮ বছরের দীর্ঘ পথচলা সম্পন্ন করেছি। এই শুভ দিনে আমি সকলকে প্রাণঢালা অভিনন্দন জানাই। বিশেষভাবে অভিনন্দন জানাই সেই সকল মানুষকে, যারা প্রতিনিয়ত জীবনযুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছেন এবং কখনও হাল ছাড়েননি।”তিনি আরও বলেন, “ইএসডিও যাত্রা শুরু করেছিল বাংলাদেশের সর্ব উত্তরের ঠাকুরগাঁও জেলার এক প্রান্তিক জনপদ থেকে। আজ ৩৮ বছরের অভিযাত্রায় আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে দেশের ৫৬টি জেলায়। অসংখ্য মানুষের জীবনসংগ্রামের গল্প আমাদের আরও বেশি অনুপ্রাণিত করেছে।”“আমি ধন্যবাদ জানাই আমাদের সকল তৃণমূল মানুষকে, যারা এই যাত্রা সম্ভব করেছেন। গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের সহকর্মী, বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোকে, যারা অব্যাহতভাবে সহযোগিতা করে আসছেন। আমাদের সহকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে মানুষের জীবনসংগ্রামের গল্পগুলোকে বাস্তবে রূপ দিচ্ছেন।”অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“ইএসডিও’র ৩৮ বছরের সুদীর্ঘ পথচলা আরও সহজ ও গতিশীল করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, ড. তুহিন ওয়াদুদ (পরিচালক, রিভারাইন পিপল), ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং টিম লিডার শাশ্বত জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।উদ্বোধনী পর্ব শেষে জয়নাল আবেদীন মিলনায়তনে কেক কাটা হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ বছরের প্রতিপাদ্য ছিল— “সুস্থ পরিবেশ – সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার – কার্যকর সেবা”।এ উপলক্ষে দেশের ৫৬টি জেলার ৫৩৭টি অফিস একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “আরোগ্যছোঁয়া স্বাস্থ্যসেবা কর্মসূচি”-এর ৪১টি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি “ইএসডিও এডুকেশন হাব ও এন্টারপ্রাইজ হাবের ভবিষ্যৎ রূপরেখা” বিষয়ক কর্মশালা, “স্মরণীয় অতীত—উজ্জ্বল ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সবশেষে একটি সুস্থ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যয়ে ইএসডিও মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মনে করছেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার