শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

স্বৈরশাসন থেকে মুক্তি পেতে নারীরা ছিল অদম্য-অপ্রতিরোধ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আন্দোলন সংগ্রামসহ পৃথিবীর সকল লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের পাশাপাশি অবদান ছিল নারীদের। এর বাইরে নয় বাংলাদেশও। ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম থেকে ২০২৪ এর গণঅভ্যুত্থান সর্বত্র ছিল নারীদের সরব উপস্থিতি। এবারের বৈষম্যবিরোধী আন্দোলনে নারীরা ছিলেন অদম্য ও অপ্রতিরোধ্য। সেইসব নারী শিক্ষার্থীদের সংগ্রামের দিনগুলোর কথা থাকছে আজকের এই প্রতিবেদনে।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল এবার চোখে পড়ার মতো। বিপ্লবে-স্লোগানে উচ্চকিত কণ্ঠস্বর যেমন ছিল, তেমনি রাস্তায়-দেয়ালে গ্রাফিতি, চিত্রাঙ্কনেও ছিল কাঁধে কাঁধ মেলানো উপস্থিতি। বৈষম্যবিরোধী আন্দোলনে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো এটিও।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, '১৭ তারিখে যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয় ছেলেরা দুপুর থেকেই হল ছেড়ে যাওয়া শুরু করে। কিন্তু আমরা যে ৫ হলের মেয়েরা ছিলাম, তারা কিন্তু দাঁত কামড়ে হলে পড়ে ছিলাম। ছেলেদের একটা গণগ্রেপ্তারের ভয় ছিল, তাদের ওপর নির্যাতন বেশি হচ্ছিলো। এখানে নারীদের একটা বিশার অংশগ্রহণ ছিল। সব মেয়েরাই আস্তে আস্তে যে জেলা শহরে থাকে সেখানে প্রোগ্রামগুলোতে আসা শুরু করে। আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমি ঢাকায় প্রোগ্রাম করি। আস্তে আস্তে মানুষ যখন তার ভয় ভেঙ্গে একটু একটু করে বের হতে থাকে তখন কিন্তু একটা গতি তৈরি হয়ে যায়।'


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, 'নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল। সবাই নিজের বোনের মতো সবাই সবার পাশে থেকেছে। আমি যতদূর দেখেছি, সবাই খুব আগ্রহীই ছিল সমতার সংগ্রামটা সফল করার জন্য।'


সমন্বয়কদের ডাকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সাড়া দিয়েছেন দারুণভাবে। বুলেট-বোমার সামনে ছিলেন নির্ভীক। নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।


বৈষম্যবিরোধী আন্দোলনের সহ- সমন্বয়ক মাইশা মালিহা বলেন, 'আমাদের ওপর যখন গুলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে তাদের কাছে থেকে আমরা আসলে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছি। সেখান থেকে বাঁচার আর উপায় ছিল না। মেয়ে হিসেবে কোনো ছাড় পাওয়া যায়নি।'


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের হল সমন্বয়ক আদিবা সায়মা খান বলেন, 'আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম নিরস্ত্র। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন ইট-পাটকেল দিয়ে মেয়েদের আঘাত করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এটা দেখেছি নিজের সামনে। এখন পর্যন্ত সেই ট্রমা থেকে বের হতে পারিনি আমি।'


কোটা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ থেকে স্বৈরাচার দমনের আন্দোলনে রূপ নেয়ার এই মিছিলে ঘরের বাঁধাও সহজেই ডিঙিয়েছেন অংশ নেয়া মেয়েরা।


বৈষম্যবিরোধী আন্দোলনের সহ- সমন্বয়ক সানজানা আফিফা অদিতি বলেন, 'আমাদের যেটা বলা হতো যে, লিখালিখি করা যাবে না। স্বাভাবিকভাবে তারা (বাবা-মা) একটু চিন্তিত ছিল আর বিশেষ করে আমি যেহেতু মেয়ে সেটা আরও বেশি চিন্তা ছিল তাদের। ছেলেদের ধরে নিয়ে দেখা যায় হয়তো তাদের মারবে, কিন্তু মেয়েদের ধরলে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঝুঁকি থাকে। তখন আমি জোর করে বলেছি যে, আমার নামে মামলা হবে, আমাকে ধরে নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, এটা মেনে নিয়েই আমি এখানে এসেছি। এখন আমি এটা মেনে নিয়ে এসেছি, তোমরা মেনে নাও, এরপর যদি মোন হয় তোমরা আমাকে সাপোর্ট দিবা তাহলে দাও। আর যদি বলো যে দিবা না, তাহলে বলো আমি বাসা থেকে বের হয়ে যাবো। আমি কোথায় থাকবো কেউ জানবে না।'


গণজমায়েতে নানান রকম হেনস্থার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা এ দেশের নারীরা পেয়েছেন অসংখ্যবার। তবে, এবারের লাখো মানুষের আন্দোলনেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি কাউকে।


আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারী বলেন, 'আন্দোলন আমরা যাদের সাথে করেছি, আলহামদুলিল্লাহ তাদের থেকে অনেক সুন্দর ব্যবহার আমরা পেয়েছি। তাদের থেকে কোনো হ্যাসেল পাইনি আমরা। কিন্তু আমরা অনেক সময় বাইরের লোকদের থেকে হ্যাসেলের শিকার হয়েছি। এর মধ্যে অন্যতম পুলিশ, ছাত্রলীগ, ভাড়া করো টোকাইদের থেকে অনেক সাফার করেছি।'


আন্দোলনে অংশগ্রহণকারী অন্য একজন নারী বলেন, 'আমাদের ওপর যখন ছাত্রলীগে ও তাদের টোকাইরা সাথে পুলিশ হামলা চালায় তখন আমাদের ভাইরা আমাদের তাদের মাঝে নিয়েছে সেফ করার জন্য। তারা আমাদের সইড করে দিচ্ছিলো যেন আমাদের কোনো ক্ষতি না হয়। তারা খুবই হেল্পফুল ছিল। কিন্তু আমাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের, তারাই যদি আমাদের ওপর হামলা করে, তাহলে আমাদের তো মনে হয় না আমরা সেফ আছি।'


নারী-পুরুষ সবার সম্মিলিত অংশগ্রহণে রচিত হয় ইতিহাস। পতন হয় শেখ হাসিনা সরকারের।


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী-অর্ধেক তার নর। ঠিক একইভাবে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি এনে দিতে সমভাবে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের নরী-পুরুষ।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী