শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

টালমাটাল সোনার বাজার, ঈদের পর অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের বাজারে সোনায় বিরাজ করছে রেকর্ড দাম। ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকার (ভ্যাট-মজুরিসহ) বেশি। দাম অস্বাভাবিক হওয়ায় সোনার গহনা বিক্রিতে পড়েছে ভাটা। অনেক ব্যবসায়ী লোকবল কমাতে বাধ্য হয়েছেন। ঈদের পর বেশকিছু জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধে হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।


তারা বলছেন, দেশের সোনার বাজারের অবস্থা এখন টালমাটাল। হু হু করে দাম বাড়ায় ছোট-বড় সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান মারাত্মক ক্রেতা সংকটে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষেও সোনার গহনার বিক্রি নেই বললেই চলে। অন্য বছরের তুলনায় বিক্রি কমেছে ৭০ শতাংশের বেশি।


ব্যবসায়ীরা আরও বলছেন, বিশ্ববাজারে সোনার অস্বাভাবিক দাম বাড়ার কারণেই দেশের বাজারে পণ্যটির দাম বাড়ছে। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অস্থিতিশীলতার কারণেই সোনার দাম বাড়ছে। কারণ, অনেক দেশ নিরাপদ হিসেবে সোনা রিজার্ভ হিসেবে রাখছে।


কয়েক বছর আগেও দেশে এক ভরি সোনা ৫০ হাজার টাকার মধ্যে পাওয়া গেছে। সে সময় নতুন শিশুর জন্ম, বিয়ে, জন্মদিন, মুসলমানি, শিশুর মুখে ভাত- এমন শুভদিনে নিকটাত্মীয়দের সোনার অলংকার উপহার দেওয়া একপ্রকার রীতি ছিল। এখন সেই পরিস্থিতি নেই। দুই আনা দিয়ে একটি আংটি বানাতে গেলেও এখন ৩০ হাজার টাকার মতো লাগছে। এর চেয়ে ২০-২৫ হাজার টাকা নগদ দিলে অনেকেই খুশি হন। ফলে এখন বিভিন্ন অনুষ্ঠানে সোনার অলংকার উপহার দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এমন মত দেন অনেক ব্যবসায়ী।


রাজধানীর বিভিন্ন অঞ্চলের জুয়েলারি প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানে ক্রেতা-দর্শনার্থী নেই। ঘণ্টার পর ঘণ্টা অনেক প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা অলস সময় পার করছেন। ফলে জুয়েলারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীদের মুখেও নেই হাসি। অনেকেই চাকরি হারানোর শঙ্কায় ভুগছেন।




দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ১৯ মার্চ দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে সোনা ব্যবসায়ীদের এ সংগঠনটি। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।


   


বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায়।


সোনার এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে সোনার অলংকার বিক্রির নিয়ম করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার গহনায় ভ্যাট পড়ে ৭ হাজার ৭৪৭ টাকা। আর মজুরি ৯ হাজার ২৯৭ টাকা। ফলে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৯৮৯ টাকা।




বায়তুল মোকাররম মার্কেটে একটি সোনার আংটি কিনতে এসেছিলেন সোহেলী আক্তার। কয়েক দোকান ঘুরে এক সময় হতাশ হয়ে আংটি না কিনেই ফিরে যান তিনি। একটি দোকান থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘আমার একমাত্র ননদের ছেলের মুসলমানি। তাই একটা আংটি উপহার দেবো ভেবেছিলাম। কিন্তু ছোট একটা আংটি ৪০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ৪০ হাজার টাকা যে আংটির দাম চাওয়া হচ্ছে তা খুবই পাতলা। এত পাতলা আংটি উপহার হিসেবে দেওয়া যায় না। তাই না কিনেই ফিরে যাচ্ছি। এর চেয়ে ২০-৩০ হাজার ক্যাশ টাকা উপহার দেওয়া ভালো।’


মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী মো. খায়রুল হোসেন বলেন, ‘সোনার গহনার বিক্রি একেবারেই নেই। আমরা দোকান খুলে বসে থাকি, ক্রেতা আসে না। মাঝে মধ্যে দু-একজন এলেও বিক্রি হয় না। বেশিরভাগ ঘুরে ঘুরে না কিনে ফিরে যায়। আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি। অনেকের চাকরি না থাকার শঙ্কায় দিন কাটছে। ব্যবসা না হলে মালিক তো আর আমাদের বসিয়ে বসিয়ে বেতন দেবে না।’



বাজুসের সাবেক সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ‘আমাদের বিক্রি পরিস্থিতি খুবই খারাপ। এখন সোনার গহনার যে দাম, মানুষ কেনা অনেক কমিয়ে দিয়েছে। আগে নিকটাত্ময়ীদের বিভিন্ন অনুষ্ঠানে সোনার গহনা উপহার হিসেবে দেওয়া হতো। এখন সেটা খুব একটা নেই। কারণ, দুই আনার একটি আংটি কিনতে গেলে ৩০ হাজার টাকার মতো লাগে। আবার এই দুই আনার আংটি খুব একটা মজবুত হয় না। এরচেয়ে ২০-২৫ হাজার টাকা নগদ দিলে মানুষ বেশি খুশি হয়।’


তিনি বলেন, ‘সোনার দাম বাড়া আমাদের হাতে নেই। এটা সম্পূর্ণ বৈশ্বিক বাজারের ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। আর অতিরিক্ত দাম হওয়ার কারণে মানুষ কেনা কমিয়ে দিয়েছে। ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানে বিক্রি কমে গেছে। বিক্রি না থাকায় অনেকেই কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। আর মাত্র কয়েকদিন পর ঈদ। কিন্তু এখনো জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা নেই। আমরা আশঙ্কা করছি ঈদের পর অনেক জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’




বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘ভূ-রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক অনিশ্চয়তাসহ নানা কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। অনিশ্চয়তার কারণ পৃথিবীর বিভিন্ন দেশ রিজার্ভ হিসেবে সোনা মজুত করছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণে আমাদের দেশেও বেড়েছে।’


দাম বাড়ার কারণে আপনাদের ব্যবসায় কী ধরনের প্রভাব পড়েছে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। গত বছর আমাদের যে বিক্রি ছিল এবছর তার ৩০ শতাংশও নেই। অর্থাৎ, বিক্রি ৭০ শতাংশের ওপরে কমে গেছে। ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানের বিক্রি এভাবে কমেছে। বিক্রি না থাকায় অনেকেই কর্মীদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছেন। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।’



তিনি বলেন, ‘টিকে থাকার মতো অবস্থা না থাকলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া তো উপায় থাকবে না। এটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় সমস্যা হবে। ব্যবসা চালিয়ে রাখতে পারলে সরকার ভ্যাট-ট্যাক্স পাবে। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তো পাবে না। সুতরাং, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্য ক্ষতি এবং দেশের জন্য ক্ষতি। অনেকের কাজ হারাতে হবে। আমরা আশা করছি আগামী বাজেটে সরকার সুন্দর পলিসি দেবে। যদি ভ্যাটের হার কমানো হয়, আমদানির কাঠামো যদি পরিবর্তন হয়, তাহলে হয়তো সোনার ব্যবসা ঘুরে দাঁড়াতে পারে।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প