শিরোনাম
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করছে পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের কিরণমালা ছাই

প্রকাশিত:বুধবার ২৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার:

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার কাজে ব্যবহৃত পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের কিরণমালা ছাই অবাধে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। এতে হাওরের জীববৈচিত্র্য, জলজ প্রাণী ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



স্থানীয় সূত্রে জানা যায়,সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরসহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে নৌকাযোগে এসব প্লাস্টিকের কিরণমালা ছাই সরাসরি টাঙ্গুয়ার হাওরে আনা হচ্ছে। প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার দিকে স্টিলবডি নৌকায় বোঝাই করে হাজার হাজার ছাই হাওরের দিকে প্রবেশ করে। এসব নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে দিয়ে হাওরের ভেতরে ঢুকে হাওরপাড়ের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পৌঁছে। পরে সেখান থেকে এসব প্লাস্টিকের ছাই জেলেদের কাছে বিক্রি বা সরবরাহ করা হয় এবং জেলেরা সেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করেন।



স্থানীয়দের তথ্যমতে,বর্ষা মৌসুমে পানি প্রবেশের সঙ্গে সঙ্গেই টাঙ্গুয়ার হাওর এলাকায় কয়েক লক্ষাধিক প্লাস্টিকের কিরণমালা ছাই ঢুকে পড়ে। এসব প্লাস্টিক ব্যবহার করে জেলেরা মাছ আহরণ করেন। তবে মাছ ধরা শেষে অনেকেই এসব প্লাস্টিকের ছাই হাওরের পানিতেই ফেলে রেখে যান। ফলে ধীরে ধীরে এসব প্লাস্টিক পানিতে জমে হাওরের পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে।



পরিবেশবিদদের মতে, প্লাস্টিকজাত এই কিরণমালা দীর্ঘদিন পানিতে থেকে যায় এবং সহজে পচে না। এর ফলে পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয় এবং হাওরের তলদেশে প্লাস্টিক জমে জলজ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করে। অনেক সময় মাছ, কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণী এসব প্লাস্টিকে আটকে মারা যায় বা খাদ্য ভেবে খেয়ে ফেলে, যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর।



এছাড়া প্লাস্টিক পানিতে দীর্ঘদিন থাকার ফলে তা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় (মাইক্রোপ্লাস্টিক) ভেঙে গিয়ে পানির সঙ্গে মিশে যায়। এই মাইক্রোপ্লাস্টিক মাছের শরীরে প্রবেশ করে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরেও পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে এসব প্লাস্টিক হাওরের পানিপ্রবাহ ব্যাহত করে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়।



স্থানীয়দের মতে,জেলেদের হাতে পৌঁছানোর আগেই যদি টাঙ্গুয়ার হাওরে প্রবেশের সময় এসব প্লাস্টিকের কিরণমালা ছাই আটক করা যায়, তবে খুব সহজেই বন্ধ করা সম্ভব এই পরিবেশ ধ্বংসাত্মক কার্যক্রম।টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।





আরও খবর




বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসির উদ্যোগ

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসির উদ্যোগ

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান

বাগলী ছড়ায় নৌ-দুর্ঘটনা: শ্রমিকের পা বিচ্ছিন্ন

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন