শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সারা দেশের মতো দিনাজপুরের হিলিতে গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রিতে ওঠানামা করছে। তীব্র গরমের কারণে অনেক ফার্মে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ওষুধ প্রয়োগ করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ডিমের উৎপাদন আগের তুলনায় নেমেছে অর্ধেকে।


এতে করে উৎপাদন খরচ উঠানো নিয়ে সংশয়ে পড়েছেন খামারিরা। গরমের কারণে দেখা দেওয়া রোগ থেকে বাঁচতে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের, এমনটাই দাবি করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।


খামারে কর্মরত শ্রমিক ইয়াসিন আলী বলেন, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। এতে খামারে মুরগি টেকানো নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। প্রচণ্ড গরমের কারণে স্ট্রোক করে মুরগি মারা যাচ্ছে সেই সঙ্গে ডিমের উৎপাদন অনেকাংশে কমে গেছে। আগে যা ডিম উৎপাদন হতো তার চেয়ে এখন ডিম উৎপাদন অর্ধেকে নেমেছে। গত কয়েক দিন ধরেই মুরগি মারা যাওয়ার এ ধারা অব্যাহত রয়েছে। প্রতিদিন ৮-১০টি করে মুরগি মারা যাচ্ছে, যা ফেলে দিতে হচ্ছে। আগে দেখা যাচ্ছে দিনে ২-৩ বার পানি দিলেই হতো। এখন ৫-৬ বার দিয়েও মুরগিগুলোকে টেকানো যাচ্ছে না।’


অপর শ্রমিক রেজাউল ইসলাম বলেন, ‘প্রচণ্ড মুরগির খাবারের চাহিদাও কমে গেছে। ঠিকমতো খাচ্ছে না। তবে পানির চাহিদা আগের তুলনায় খুব বেড়ে গেছে। ফ্যান চালিয়ে বা শেডে পানি দিয়েও কোনও উপকার হচ্ছে না। প্রাণিসম্পদ অফিস থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই মোতাবেক ব্যবস্থা নিয়েও তেমন একটা ফল পাওয়া যাচ্ছে না।’


হিলি বাজারের মুরগির খামারি জাহিদুল ইসলাম বলেন, ‘আমার চারটি লেয়ার মুরগির খামার রয়েছে, যেগুলোকে সোনালি মুরগি বলা হয়। আমার খামারে প্রায় ৬ হাজার মুরগি আছে। এখান থেকে প্রতিদিন ডিম আসতো চার থেকে চার হাজার ২০০ পিস। কিন্তু বর্তমানে অত্যন্ত গরমের কারণে অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। ঠিকমতো খাবারও খাচ্ছে না। শুধু তাই নয়, ডিমের উৎপাদন অর্ধেকে নেমেছে। ডিমের উৎপাদন কমে যাওয়ায় মুরগির যে খাবার খরচ সেই টাকাই উঠছে না আমাদের। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে আমাদের অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে।’


হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহবুবুর রহমান বলেন, ‘সারা দেশের মতো হিলিতেও গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমের কারণে কিছু খামারে তাপজনিত অসুখ দেখা দিয়েছে। যেটিকে আমরা হিটস্ট্রোক বলি। এতে করে মুরগি হঠাৎ করেই স্ট্রোক করে মারা যায়। তাদের যে স্বাভাবিক খাবার গ্রহণ সেটি বন্ধ করে দেয়। সেই সঙ্গে মুরগির স্বাভাবিক বেড়ে ওঠা সেটিও নষ্ট হয়ে যায়। তাপজনিত রোগ থেকে কীভাবে মুরগিগুলোকে রক্ষা করা যায় সে বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে খামারের ভেতরের যে তাপমাত্রা সেটি কীভাবে কমিয়ে আনা যায় সে সম্পর্কে পরামর্শ দিচ্ছি।’


তিনি আরও বলেন, ‘খামারের যে শেড রয়েছে তাতে ভেজা কাপড়, চটের বস্তা বা খড় দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে। মাঝে মাঝে শেডে ঠান্ডা পানি ছিটালেও ভালো ফল পাওয়া যায়। দিনের বেলায় খাবার কম দিয়ে সকালে ও রাতে বাড়িয়ে দিতে হবে। দিনের বেলায় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করা। পর্যাপ্ত ইলেকট্রোলাইজড, ভিটামিন সি এবং সম্ভব হলে একটু বরফযুক্ত ঠান্ডা পানি সরবরাহ করা। তাহলে হিটস্ট্রোকজনিত যে সমস্যা রয়েছে সেগুলো অনেকাংশেই রোধ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার