শিরোনাম
বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

তিতাসে জোরপূর্বক মামার জমি দখলের অভিযোগ পুলিশ কর্মকর্তা ভাগিনার বিরুদ্ধে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় পৈত্রিক সূত্রে পাওয়া মো.লতিফ ভূইয়ার সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাগিনা পুলিশের এসআই মো. সাত্তার মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে।


সরেজমিনে গিয়ে জানা যায়, কলাকান্দি গ্রামের বাসিন্দা ওয়াছেক ভূইয়া জীবিত থাকাকালিন সময়ে তাহার সকল সম্পত্তি ছেলে মেয়েদের নামে বণ্টন করে দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় কলাকান্দি মৌজায় সাবেক ৭৮৩ হালে ৬৬৯ দাগের অন্দরে ২৪ শতক জমি সাবকাবলা রেজিষ্ট্রার করে দিয়ে গেছেন ছেলে লতিফ ভূইয়াকে। পিতার দেওয়া জমির দলিল মুলে মালিক হয়ে ভোগদখল করে আসছে তিনি। কিন্তু লতিফ ভূইয়ার দাম্পত্য জীবনে কোনো ছেলে মেয়ে না থাকায় ২০১৭ সালে উক্ত জমি থেকে স্ত্রী তাজমহন ও পালক মেয়েকে ১৫ শতক হেবা দলিল করে দিয়ে দেন। পরবর্তীতে লতিফ ভূঁইয়া তার নিজের নামে ৩ শতাংশ রেখে বাকি ৬ শতাংশ জায়গায় তার আপন ভাগিনা পুলিশ কর্মকর্তা সাত্তারের নিকট বিক্রি করেন।


পরে লতিফ ভূঁইয়া অভাব অনটনে সংসার চালাতে হিমসিম খাওয়ায় নিজের নামে বাকী তিন শতক জমিও ভাগিনা সাত্তারের নিকট বিক্রি করার জন্য বায়না দলিল করতে গেলে সুচতুর পুলিশের এস আই সাত্তার তিন শতকের জায়গায় ত্রিশ শতক লিখে বায়না দলিল করে নিয়ে এখন পুরো জমির মালিকানা দাবি করছেন এবং লতিফ ভূইয়া ও তার স্ত্রীকে হয়রানি করছে বলে স্থানীয়রা জানায়।


এবিষয়ে লতিফ ভূইয়া জানান, আমার ছোট বোন হাসু তার ছেলে মেয়েদেরকে নিয়ে স্বাীর বাড়ি থেকে চলে আসলে আমি তাদেরকে লালন পালন করে এবং লেখা পড়া শিখিয়ে বড় করেছি। আজ ভাগিনা পুলিশ হয়ে আমার জমি আত্মসাৎ করার চেষ্ঠা করছে। তিনি আরও বলেন, আমার ছেলে মেয়ে না থাকায় বাবার দেওয়া জমি থেকে আমার স্ত্রী ও পালক মেয়েকে ২০১৭ সালে ১৫ শতক জমি হেবা করে দেই এবং বৃদ্ধ বয়সে আমার সংসার চালাতে কষ্ট হওয়ায় পুলিশ ভাগিনার কাছে প্রথমে ছয় শতক বিক্রি করলেও তিন শতকের টাকা দেয় বাকী তিন শতকের টাকা না দিয়ে জায়গা দখলে নিয়ে নেয়। পরবর্তীতে আরও তিন শতক জমি বিক্রি করবো বলে পুলিশ ভাগিনার সাথে কথা হলে সে বায়না দলিল করতে গিয়ে ত্রিশ শতকের বায়না দলিল করে নেয়। বিষয়টি আমি প্রথমে জানতামনা, যখন আমার স্ত্রী ও মেয়ের নামের ১৫ শতক জমি অন্যত্র বিক্রি করি তখন এসে ভাগিনা সাত্তার বাধা দেয় যে তার নামে এই জমি। সাত্তার পুলিশে চাকরি করে বিধায় আমার সাথে প্রতারণা করে আমার জমি আত্মসাৎ করার চেষ্টা করছে, আমি এর ঘটনার সঠিক বিচার চাই।


এদিকে লতিফ ভূইয়া স্ত্রী তাজমহন ও তার মেয়ের কাছ থেকে ১৫ শতক ক্রয় করেন একই গ্রামের শের-ই আলম নামে এক ব্যক্তি। তিনি বলেন, লতিফ ভূইয়ার স্ত্রী তাজমহন ও তার মেয়ের নামে খারিজ করা ১৫ শতক জমি আমি ক্রয় সুত্রে মালিক হয়ে দখলে গেলে এস আই সাত্তার এসে বাধা দেয় এবং পুলিশ ও র‍্যাবের ভয় দেখায়। এঘটনায় তিতাস থানায় একাধিকবার ডাকলেও সাত্তার না এসে ৯৯৯ ফোন করে আমাদের হয়রানি করে। আমি পুলিশ মহাপরিদর্শক(আইজিপি)মহাদয়ের হস্তক্ষেপ কামনা করি এবং এই পুলিশের প্রতারণা থেকে আমরা মুক্তি চাই।


এবিষয়ে অভিযুক্ত এসআই ছাত্তার মিয়া জানান, আমি পুলিশের চাকরি করি কারো সাথে অন্যায় অত্যাচার বা কারো জিনিসপত্র আত্মসাৎ করার জন্য না। আমি আমার মামার কাছ থেকে নগদ টাকা দিয়ে ৬ শতাংশ জমি ক্রয় করেছি এখন আবার জমি ক্রয় করার জন্য বায়নাপত্র দলিল করছি। এখন দেখি সে জায়গা নাকী আগেই অন্য জনের কাছে বিক্রি করে দিয়েছে। এখন দেখি কাগজ পত্র কারটা সঠিক যারটা সঠিক হবে সেই জায়গার মালিক হবে।


আরও খবর




বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা