শিরোনাম
নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

প্রকাশিত:শনিবার ০১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার : নীল জলরাশি,সবুজের মায়া আর পরিযায়ী পাখির কোলাহলে মুখর টাঙ্গুয়ার হাওর।বর্ষার জলরাশিতে বিস্তীর্ণ এই জলাভূমি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস।তবে সৌন্দর্যের এই অপরূপ ভাণ্ডার রক্ষা করতে হলে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। সেই প্রত্যয় থেকেই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের উদ্যোগে বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।শনিবার (১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের উপস্থিতিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড,ব্যানার ও পেস্টুন স্থাপন করা হয়েছে। হাওরে আগত দেশি-বিদেশি পর্যটকদের সচেতন ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।স্থাপিত সাইনবোর্ড,ব্যানার ও পেস্টুনে পর্যটকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত নৌপথ ব্যবহার, সংরক্ষিত কোর জোনে ইঞ্জিনচালিত নৌকা ও হাউজবোট প্রবেশ থেকে বিরত থাকা,হাওরের গাছ-গাছালি ও জলজ উদ্ভিদের ক্ষতিসাধন না করা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলা এবং শব্দদূষণ পরিহার করা।পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।প্রশাসন সূত্রে জানা যায়,বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসা অনেক পর্যটকের অসচেতন আচরণের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। বিশেষ করে সংরক্ষিত এলাকায় অনিয়ন্ত্রিত নৌযান চলাচল, প্লাস্টিক বর্জ্য ফেলা,উচ্চ শব্দে গান বাজানো এবং কোর জোনে প্রবেশের মতো কর্মকাণ্ড হাওরের প্রতিবেশ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ বাস্তবতায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন,টাঙ্গুয়ার হাওর কোনো সাধারণ পর্যটনকেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য,জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয়স্থল এবং বিশ্বস্বীকৃত একটি রামসার সাইট। আমরা চাই মানুষ হাওরের সৌন্দর্য উপভোগ করুক,কিন্তু এমন কোনো কাজ না করুক যাতে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখতে হবে,আমরা হাওরের মালিক নই; আমরা এর অভিভাবক। একটি প্লাস্টিকের বোতল, একটি উচ্চ শব্দ কিংবা একটি অসচেতন আচরণও হাওরের পরিবেশের জন্য বড় হুমকি হতে পারে। আজ আমরা যদি এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে ব্যর্থ হই,তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই আসুন,আমরা সবাই মিলে টাঙ্গুয়ার হাওরকে ভালোবাসি,নিয়ম মেনে চলি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখি।স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব সচেতনতামূলক সাইনবোর্ড,ব্যানার ও পেস্টুন পর্যটকদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সংরক্ষিত এই জলাভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।সংশ্লিষ্টদের আশা,প্রশাসনের এ উদ্যোগ টাঙ্গুয়ার হাওরে দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাওরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা রক্ষার বার্তাই এখন ছড়িয়ে পড়ছে জল-সবুজে ঘেরা টাঙ্গুয়ার হাওরের প্রতিটি প্রান্তে।


আরও খবর




নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা