শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

উচ্ছেদ অভিযানেও থামছে না ফুটপাত দখল করে ব্যবসা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বেশিরভাগ ফুটপাত ও সড়ক দখল করে চলছে হরেক রকমের ব্যবসা। এতে যানজটের পাশাপাশি জনভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায়শই সিটি করপোরেশন ও পুলিশের উচ্ছেদ অভিযান চালাতে দেখা গেলেও ফলাফল মিলছে না। বরং উচ্ছেদ অভিযানে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্টদের।


গত বুধবার (১২ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকার ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি ভ্রাম্যমাণ আদালত। সেসময় ফুটপাতের একটি ফুডকোর্টের ব্যবসা করা মহিউদ্দিনের নামে এক তরুণ উচ্ছেদ অভিযান বন্ধে প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, বাজারে সবকিছুর দাম যখন ঊর্ধ্বমুখী, তখন পরিবারকে সহযোগিতা করতেই তিনি এই দোকান পরিচালনা করছেন। তিনি তো চুরি ডাকাতি করছেন না। কাউকে অসুবিধা না করে এমন সৎ কাজও কেন তিনি এই বাংলাদেশে করতে পারবেন না?


এসময় ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনি আমার দোকান ভাঙলেন কেন? তাহলে আমাকে চাকরি দেন, আমার আয়ের উৎসের জোগান দেন। আমি শিক্ষার্থী, এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছে। পরিবারের খরচ জোগাতে ফুটপাতে দোকান করছি। এটা কি আমার অপরাধ? তাহলে আমাকে গ্রেফতার করে নিয়ে যান।’



এরপর পুলিশ পুলিশ তাকে আটক করে মারধর করতে করতে পুলিশ ভ্যানে ওঠায়। মহিউদ্দিনের এই বক্তব্য এবং পুলিশের মারধরের ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে প্রশ্ন উঠতে থাকে, দেশের বেকারত্ব বৃদ্ধি, কর্মসংস্থানে অভাব এবং পুলিশের মারমুখী আচরণ নিয়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। 


পরবর্তী সময়ে আটক মহিউদ্দিনকে ছাড়াতে সরকারের দুজন উপদেষ্টার তৎপরতায় সেদিন রাতেই পুলিশ মুচলেকা নিয়ে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘উচ্ছেদ অভিযান চলাকালে মহিউদ্দিন নামে ওই তরুণের আবেদনের পরিপেক্ষিতে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাওয়ায় তার বাবা-মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’


এদিকে পুলিশ বলছে, ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা আইনগত অপরাধ। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ভাসমান বা স্থায়ী দোকানপাট গড়ে ওঠায় যানজটের পাশাপাশি জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফলে বিভিন্ন সময় সিটি করপোরেশন ও পুলিশের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।




শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোড এলাকায় সরেজমিনে দেখা যায়, বুধবার পুলিশের সাঁড়াশি অভিযানের পরও আগে মতোই ফুটপাত দখল করে রেখেছে দোকানীরা। পুলিশের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলদারি অব্যহত রয়েছে। বিশেষ করে জিগাতলা থেকে ধানমন্ডি শংকর পর্যন্ত রাস্তার দুইপাশ ফুটপাত দখল করে বিভিন্ন দোকান গড়ে উঠেছে। অভিযানের পর যেন দোকানের সংখ্যা আরও বেড়েছে। 


দোকানীরা জানান, সামনে ঈদ, ব্যবসা না করলে তারা চলবেন কী করে? ফুটপাতে দোকান করা ছাড়া তাদের আরও কোনও উপায় নেই। ফলে রোদ-ঝড়-বৃষ্টিতেও তাদের ফুটপাতে দোকান করতে হয়। সুমন নামে এক ফল দোকানদার বলেন, ‘ফুটপাতে দোকান করার জন্য সেদিন ম্যাজিস্ট্রেট আমাকে জরিমানা করেছে। তবে আমরা এখন কী করবো? এখানে ব্যবসা করা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই। পরিবার চালাতে রাস্তায় দোকান করতে হবে।’



এদিকে শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঝিগাতলায় বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয় পুরাতন ভবনের সামনে কথা হয় সেই ‘ভাইরাল’ মহিউদ্দিনের সঙ্গে। তিনি ক্যাম্পাস ভবনের সামনে অন্যদের মতো ফুটপাতে একটি ফুডকোর্টের ব্যবসা করেন। সেদিনের অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বুধবার দুপুরে পুলিশ উচ্ছেদ অভিযানে শুধু আমার দোকানের বাক্সটা ফেলে দিয়েছে। পাশে অন্যদেরটাও ছিল। সেগুলো ধরে নাই। পরে আমি দৌড়ে এসে দেখি তারা (অভিযান দল) ১৫ নম্বরের দিকে চলে গেছে। আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, কেনও তারা আমার দোকান ভাঙলেন? 



ফুটপাত দখল করে কেনও ব্যবসা করতে হচ্ছে, জানতে চাইলে মহিউদ্দিন  বলেন, ‘‘আমি ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে যাচ্ছি, এবছরও দিয়েছি। পাশাপাশি পরিবারের খরচ জোগাতে কিছু ইনকাম করা দরকার। কয়েটি জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, হয়নি। পরে কোনও কিছু করতে না পেরে ফুপটাতে ‘আমেরিকান মিক্স চিপস’ বিক্রি শুরু করেছি। এতে মোটামুটি আয় হচ্ছে, ছোট বোনের খরচ দিতে পারছি। মা-বাবাকেও সাহায্য করতে পারছি।’’


তিনি আরও বলেন, ‘ফুটপাতে তো আর বেশিদিন ব্যবসা করবো না, ভালো একটা কিছুর ব্যবস্থা হলে চলে যাবো। ফুটপাতে দোকান করা আমার টার্গেট না। তবে দেশের জন্য কিছু করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই।’


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘পরিবারের খরচ জোগানো কিংবা বাড়তি আয়ের জন্য মানুষ ব্যবসা করেন। তবে ফুটপাত ও সড়ক দখল করে কোনও স্থাপনা বসানো আইনানুগ অপরাধ। তাই জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা ফুটপাতের অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে থাকি। অভিযানের পর আবারও দখল হয়। এজন্যই এটা আমাদের নিয়মিত কাজের অংশ।’


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী