শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে: মেজর হাফিজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।


শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এ নেতা।


মেজর হাফিজ বলেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন।  ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। 


তিনি আরও বলেন, আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে, আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম-খুন করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে। 


এই নেতা বলেন, আজকে জিয়াউর রহমানের মাজারে এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। 


তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এ অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। বিএনপির ১৬ বছর আগে এ আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর যে ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে,  এ বিশ্বে তার কোনো নজির নেই। এবং আন্দোলনের শেষ পর্যায়ে কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র জনতার দল। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহিদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি।


স্থায়ী কমিটির এই নেতা বলেন, ছাত্রজনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির ১৯৮ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। আওয়ামী লীগ সারা দেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। কত সালে স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছি। এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি। আমরা দুবার স্বাধীনতা অর্জন করেছি। 


বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ৫৪টা নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। একটি নদীতে অন্যায়ভাবে ভারত বাঁধ দিয়ে রাখছে। এরপরে আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না।


নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক দিন আগে আমাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনি শিগগির দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন। আমি তার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। 


তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বানভাসি মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


এ সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী