শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা কেমন?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে পরিমাণে কম হলেও আর্থিক প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক বাণিজ্যে। বিশেষ করে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল গড়ে ৪১ শতাংশের বেশি। ২০২২ সালে ভারত তৈরি পোশাক আমদানি করেছিল ১৭৩ কোটি ডলারের, যার মধ্যে ৭১ কোটি ১০ লাখ ডলারের পণ্য যায় বাংলাদেশ থেকে। ২০২৩ ও ২০২৪ সালেও একই প্রবণতা বজায় ছিল। বিকেএমইএ ও বিজিএমইএ সূত্র বলছে, ভারতের বাজারে বাংলাদেশের নিট ও ওভেন পোশাকের প্রতিযোগিতামূলক মূল্য, মান এবং সরবরাহ সক্ষমতা এখনও আকর্ষণীয়।


পরিসংখ্যান বলছে, ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে। 


আইটিসি-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ভারত বিশ্ববাজার থেকে ১৭২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে যায় ৭১ কোটি ৯ লাখ ডলারের পণ্য, যা ভারতের আমদানির ৪১.২০ শতাংশ। ২০২৩ সালে দেশটির আমদানির পরিমাণ দাঁড়ায় ১৫৬ কোটি ৪৪ লাখ ডলারে, যার মধ্যে ৬৬ কোটি ১৯ লাখ ডলারের পোশাক যায় বাংলাদেশ থেকে— অর্থাৎ বাংলাদেশের অংশীদারত্ব ৪২ দশমিক ৩১ শতাংশ। ২০২৪ সালে ভারতের মোট তৈরি পোশাক আমদানির পরিমাণ ছিল ১৫৪ কোটি ৫৮ লাখ মিলিয়ন ডলার, যার মধ্যে ৬৩ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রফতানি করে বাংলাদেশ, দখলে রাখে ৪১ শতাংশ বাজার। অর্থাৎ তিন বছর ধরেই ৪০ শতাংশের ওপরে অবস্থান করে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। 


এ প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘এই পরিসংখ্যান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় বাজারে আমাদের পণ্যের প্রতি আগ্রহ আগামী দিনে আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করছে।’


তিনি বলেন, ‘রাজনীতি যাই হোক, ভারতের সঙ্গে আমাদের ব্যবসায়িক চাহিদা কমবে না। বরং এখন আরও কূটনৈতিকভাবে সক্রিয় হতে হবে।’


তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সরাসরি পোশাক রফতানিতে প্রভাব না ফেললেও এটি দুই দেশের ব্যবসায়িক আস্থায় ঘাটতি তৈরি করতে পারে। ভবিষ্যতে স্থায়ী ও নিরবচ্ছিন্ন বাণিজ্য প্রবাহ নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মত তাদের।


অপরদিকে ইপিবির হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ ভারতের বাজারে ১২৫ কোটি ১৭ লাখ ডলারের পণ্য রফতানি করেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ২৯ লাখ ডলার বেশি। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে এসেছে ৪৭ কোটি ৮২ লাখ ডলার, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি—১৮ দশমিক ৫৮ শতাংশ।


বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পরিধিকে বিস্তৃত করছে।


নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ভারতে আমাদের পোশাকের ভালো বাজার তৈরি হয়েছে। একসময় রফতানি ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল, পরে কিছুটা হোঁচট খেলেও আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এই গতি ধরে রাখতে হলে কূটনৈতিকভাবে আরও সক্রিয় হতে হবে।’


২০২২-২৩ অর্থবছরে ভারতকে পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছিল ২১৩ কোটি ডলার, যা ইতিহাসে প্রথমবারের মতো ২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে পরের অর্থবছরে কিছুটা ভাটা পড়ে রপ্তানি কমে আসে ১৫৬ কোটি ৯২ লাখ ডলারে। 


বাণিজ্য ঘাটতি কত?


রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিবছর ভারতে ২ বিলিয়ন ডলারের কম পণ্য রফতানি করলেও আমদানি করে প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করে প্রায় ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের। আর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসেই (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ ভারতের বাজারে রফতানি করেছে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের পণ্য, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। রফতানি পণ্যের মধ্যে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়া ও প্লাস্টিক সামগ্রী রয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসছে প্রধানত চাল, গম, নানা প্রকার কৃষিপণ্য, অটোমোবাইল যন্ত্রাংশ, কাঁচামাল ও বিভিন্ন ভোগ্যপণ্য।


ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল হলেও চট্টগ্রাম ও মোংলা বন্দরের সুবিধা নিচ্ছে ভারত 


২০২০ সালের ২৯ জুন ভারত ‘ব্যবসা সহজীকরণ’ নীতির আওতায় বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। এর আওতায় পণ্য বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারতের ভূখণ্ড অতিক্রম করে কলকাতার দমদম বিমানবন্দর কিংবা সমুদ্রবন্দর হয়ে তৃতীয় দেশে যেতো। কিন্তু গত ৯ এপ্রিল ভারতের সিবিআইসি আকস্মিকভাবে ওই সুবিধা বাতিল করে। ফলে একইদিন বেনাপোলে আটকে যায় তৈরি পোশাক খাতের তিনটি প্রতিষ্ঠানের চারটি ট্রাকভর্তি রফতানিযোগ্য পণ্য। এসব পণ্য স্পেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পেট্রাপোল কাস্টমস ট্রাকগুলোকে প্রবেশের অনুমতি না দেওয়ায় তা ফেরত নিতে হয়।


তবে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি এখনও বলবৎ আছে ভারতের জন্য। ২০১৮ সালের চুক্তির আওতায় ২০২৪ সালের ২৪ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আদেশ জারির মাধ্যম ভারতের আমদানি-রফতানিকারকরা এ সুবিধা পাচ্ছেন।


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী