শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ভাতাভোগী বাড়ছে আরও ৫ লাখ, সর্বাধিক সুবিধা পাবেন চা–শ্রমিকেরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৪০২ জন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী অর্থবছরে বিভিন্ন কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা করে বাড়ানো হবে। এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে।


সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব থেকে বেশি সুবিধা পেতে যাচ্ছেন চা-শ্রমিকেরা। ভাতাভোগী চা-শ্রমিকদের সংখ্যা ৭৭ হাজার জন বাড়ানোর পাশাপাশি তাঁদের মাসিক ভাতাও বাড়ানো হবে। চা-শ্রমিকদের সন্তানদের নতুন করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।



সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি উইং কাজ করে। এসব দপ্তর সূত্রে নতুন ভাতাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর তথ্য পাওয়া গেছে।


সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সূত্র জানান, ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর উদ্যোগ নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। কোনো কর্মসূচির ভাতাভোগীর সংখ্যা ও ভাতা কী পরিমাণ বাড়ানো যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর উপদেষ্টা পরিষদ ভাতাভোগী ও ভাতার হার বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে। এখন উপদেষ্টা পরিষদের সুপারিশ অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হবে।


বর্তমানে ৬০ লাখ মানুষকে মাসে ৬০০ টাকা করে বয়স্ক ভাতা দেয় সরকার। আগামী অর্থবছরে ৬১ লাখ মানুষকে ৬৫০ টাকা করে এই ভাতা দেওয়া হবে। এই কর্মসূচিতে বর্তমানে ৪ হাজার ৩৫০ কোটি ৯৭ টাকা খরচ হয়। তা বেড়ে আগামী অর্থবছরে হবে ৪ হাজার ৯৯১ কোটি ৩১ লাখ টাকা।


বর্তমানে ২৭ লাখ ৭৫ হাজার বিধবাকে মাসে ৫৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছর থেকে ২৯ লাখ বিধবাকে মাসে ৬৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা দিতে চলতি অর্থবছরে ১ হাজার ৮৪৪ কোটি ৩২ লাখ টাকা খরচ হচ্ছে। আর আগামী অর্থবছরে এই খরচ বেড়ে দাঁড়াবে ২ হাজার ২৭৭ কোটি ৮৩ লাখ টাকা।


এখন ৩২ লাখ ৩৪ হাজার প্রতিবন্ধীকে মাসে ৮৫০ টাকা করে ভাতা দেওয়া হয়। আগামী অর্থবছরে ৩৪ লাখ ৫০ হাজার প্রতিবন্ধীকে মাসে ৯০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতার খরচ ৩ হাজার ৩২১ কোটি ৭৭ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ৩ হাজার ৭৫২ কোটি ৮ লাখ টাকা।


শিক্ষা উপবৃত্তি পাওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখ থেকে কমে ৮১ হাজার জন হচ্ছে। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকারের অন্য কর্মসূচি থেকে যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের এই কর্মসূচি থেকে বাদ দেওয়ার ভাতাভোগীর সংখ্যা কমেছে।


৬০ হাজার চা-শ্রমিককে বছরে এককালীন ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। নতুন করে তাঁদের এককালীন ভাতা না দিয়ে মাসে ৬৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতাভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৭ হাজার জন হবে। এই খাতে ব্যয় ৩৬ কোটি ২৫ লাখ টাকা থেকে বেড়ে ১০৭ কোটি ৬১ লাখ টাকা হবে।


চা-শ্রমিকদের সন্তানদের নতুন করে শিক্ষাবৃত্তির আওতায় আনা হবে। প্রথমবার ৫ হাজার জনকে ১ কোটি ৭০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এর বাইরে চা-শ্রমিকদের দেড় হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।


বর্তমানে ১৪ হাজার ১২৯ জন হিজড়াকে মাসে ৬০০ টাকা করে মোট ৮ কোটি ৮৭ লাখ টাকা ভাতা দেওয়া হয়। আগামী অর্থবছরে এদের ভাতার পরিমাণ ৫০ টাকা করে বাড়বে। এর ফলে এই খাতে মোট খরচ হবে ৯ কোটি ৬১ লাখ টাকা। হিজড়াদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ সহায়তা ভাতা আগের মতোই দেওয়া হবে।


বর্তমানে ১৬ হাজার ৪৯৮ জন বেদেকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভাতাভোগীর সংখ্যা বেড়ে ১৮ হাজার ১৪৮ জন করা হবে। ভাতার পরিমাণ বেড়ে হবে ৬৫০ টাকা। এর বাইরে বেদেদের ৪ হাজার ৩৯৮ জন সন্তানকে শিক্ষা উপবৃত্তি দেওয়া হতো। আগামী অর্থবছর থেকে ৪ হাজার ৮৩৮ জনকে বর্তমান হারেই শিক্ষা উপবৃত্তি দেওয়া হবে।


বর্তমানে ১ লাখ ৫০ হাজার ৮০৩ জন অনগ্রসর জনগোষ্ঠীকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৪০২ জন করা হচ্ছে। আর ভাতার পরিমাণ বাড়বে ১৫০ টাকা করে। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর ২৮ হাজার ৯১২ জন শিক্ষা উপবৃত্তি পাচ্ছে। এই ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩১ হাজার ৯০২ জন করা হচ্ছে। এদের ভাতার পরিমাণ আগের মতোই থাকবে।


এ ছাড়া ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি আগের মতোই অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


মার্চের মধ্যেই এপ্রিলের ভাতা


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১ কোটি ১১ লাখ মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তাদের ভাতার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ঈদুল ফিতর সামনে রেখে ইতিমধ্যে ৯৩ লাখ ১৫ হাজার ১৩৭ জনকে ভাতা দেওয়া হয়েছে। অন্যদের ভাতাও চলতি মাসের মধ্যে দেওয়া হবে।


সমাজকল্যাণসচিব ড. মো. মহিউদ্দিন  বলেন, বর্তমান সরকারের ম্যানডেট হলো বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণ। প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করাই সরকারে মূল লক্ষ্য, সমাজের মধ্যে যাতে শ্রেণি ব্যবধান না হয়। এ লক্ষ্য সামনে রেখে মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী