শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

যেভাবে পতন হলো শেখ হাসিনা সরকারের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ভাবে পতন ঘটলো শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গেলেন।


কদিন আগেই তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কিন্তু তার কথায় তিনি মিথ্যা প্রমাণ করলেন। তিনি সত্যি সত্যি পালিয়ে গেছেন। আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে অনেক উন্নয়ন করেছে। কিন্তু দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থপাচার সীমাহীন পর্যায় চলে গিয়েছিল। কিছু কিছু ব্যক্তির লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচরিতার কারণে সরকার জনগণের কাছ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সুশাসনের অভাব এবং ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করে। এই নির্বাচনের পর অবশ্য আন্তর্জাতিক মহল থেকে  সরকারকে সমর্থন জানানো হয়, সহানুভূতি জানায়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতি বিশ্বাসের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। গত ১৫ বছর একাই তিনি সবকিছু সামলেছেন কিন্তু একটি দেশ পরিচালনা এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তা প্রমাণিত হয়েছে। আর একা সবকিছু সামাল দিতে গিয়ে সবকিছু এলামেলো হয়ে গেছে। বিশেষ করে ২০২৪ সালের মন্ত্রিসভায় তিনি কিছু দায়িত্বহীন, অযোগ্য, অর্থব ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছিলেন। শেখ হাসিনা তার দলকেও ঠিক রাখতে পারেনি। সাংগঠনিক ভাবে দল হয়ে পড়েছিল বিভক্ত এবং উদ্যোমহীন। দলের ভেতর চাটুকারদের ভিড় জমেছিল। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক একজন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এ রকম একটি পরিস্থিতির মুখে কোটা আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে সরকার।


চারটি কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 


১. কোটা আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা: কোটা আন্দোলনের মোকাবিলায় শুরু থেকেই সরকার উপেক্ষা করেছে, আত্মঅহংকার দেখিয়েছে। এবং তুচ্ছ্য তাচ্ছিল্য করেছে। ফলে আন্দোলন আস্তে আন্তে বেগবান হয়েছে। একটা সময় আন্দোলন বিষ্ফোরণে রূপ নিয়েছে।


২. শেখ হাসিনার অতিরিক্ত আত্মবিশ্বাস: শেখ হাসিনা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিনি যা বলবেন সেটিই সঠিক।  এরকম একটি অবস্থানে যাওয়ার কারণে বিরুদ্ধ মত শুনতেন না, অন্যের ভালো পরামর্শ শুনতেন না। এটি তার পতনের বড় কারণ বলে অনেকে মনে করছেন।


৩. যোগ্য উপদেষ্টাদের অভাব: শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিবে এমন যোগ্য উপদেষ্টা থাকার অভাব ছিলো প্রবলভাবে। বিশেষ করে মন্ত্রী এবং আমলারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে এবং জনবিচ্ছিন্ন করেছে। 


৪. লুন্ঠনের রাজনীতি: গত ১৫ বছর ধরে একটি ধনিক গোষ্ঠী তৈরি হয়েছে। যারা অর্থনীতিতে ব্যাপক লুটপাট করেছে।  এই লুটপাটের কারণেই জনগণ শেখ হাসিনার কাছে থেকে দূরে সরে গেছেন এবং আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।


সবকিছু মিলিয়ে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যে একটি সরকার টিকতে পারে না, আজ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।


আরও খবর
ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬





অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু