শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাকিব হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর)


লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা ইউনিয়নে যুবদল নেতা ইকবাল পাটোয়ারী'র নেতৃত্বে সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি তার এক আত্মীয়কে দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে। 


ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিউটি বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী আবুল বাসার সবুজ বেপারীর সাবকবলা করা জমিতে আমরা বসতঘর নির্মাণ করি। একই জমিতে রাস্তা নির্মাণ করলে বিএনপি নেতা ইকবাল পাটোয়ারী আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমাদের ক্রয়কৃত জমি তার প্রতিপক্ষ কে জবর দখল করে দেয়। আমরা ঘটনাস্থলে  আসলে আমি ও আমার দুই সন্তানকে রাতের অন্ধকারে গৃহবন্দী করে পুড়ে মারার হুমকি দেয়। 


ভুক্তভোগী বিউটি পশ্চিম চরপাতা ১নং ওয়ার্ডের আর্জন আলী বেপারী বাড়ির সৌদি প্রবাসী আবুল বাসার সবুজ এর স্ত্রী। অভিযুক্ত রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য। 


 ভুক্তভোগী বিউটি আরও জানান, গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে আমাদের দখলীয় সম্পত্তি যুবদল নেতা ইকবাল এর নেতৃত্বে মাঈন উদ্দিন (৩৫), পারভীন আক্তার (৪৫), উম্মে জোবেদা (২৭), মোঃ শরীফ (৪৫), জেসমিন আক্তার (৩৮), মারজিয়া আক্তার (৫০) সহ আমার ঘর বাড়ি, বাউন্ডারি ভাংচুর করে। এসময় হাবীব নামে এক স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে  উপস্থিত হলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তার ব্যবহ্নত মোটরসাইকেল ভাংচুর করে এবং আমাদেরকে মেরে জমিতে পুঁতে ফেলার হুমকি দেয়। বিউটি বেগম অভিযোগে বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। বাড়িতে কোন পুরুষ নেই। আমার স্বামী ২২ জানুয়ারি ২০২৩ সালে আমাদের পুরাতন বসত বাড়ির সামনে ৪ শতাংশ জমি ৯ লক্ষ টাকায় ক্রয় করে সেই জমিতে একটা ঘর করি। পরবর্তীতে চলাচলের জন্য রাস্তা ও বাড়ির সীমানায় বাউন্ডারি দেই। কিন্তু জোর করে বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে ঘর ভাংচুর করে দখল করে নেয়।


এবিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ইকবাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে,  ইকবাল মাফিয়া স্টাইলে সাংবাদিককে বলেন, তুই দালালি করিস। কে দিয়েছে তোকে এত সাহস? আমাকে জিজ্ঞেস করার তুই কে? তুই কী থানা? তুই কি চেয়ারম্যান? তুই কী মেম্বার?  তুই দালালি করিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন।


 ঘর ভাংচুরের সত্যতা স্বীকার করে অভিযুক্ত পারভীন বেগম বলেন, ইকবাল পাটোয়ারী আমার বোন জামাই, সেই সূত্রে সে আমাদেরকে সাহায্যে করছে।  আমি নিজেই বিউটির ঘর ভাংচুর করছি। 


এবিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু বলেন,সঠিক কী হয়েছে সত্যিটা যাচাই করে নিউজ করেন।


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক