
শাকিল প্রধান :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ,গজারিয়া থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশীদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, গজারিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি। বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশির উল্লাহ, গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফজলুর হক নয়ন।
তারা শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা। পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, সুমন মিয়া।




























