
হুযাইফা হিজল,রায়গঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)-এর উত্তরবঙ্গ সফর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মিছিলে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী, উপজেলা সাবেক আমির মাওলানা মো. রুহুল আমিন জিহাদী, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, জাকারিয়া হোসেন ও নজরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, পৌর আমির আলহাজ্ব হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, চান্দাইকোনা ইউনিয়ন সভাপতি ডা. জাকারিয়া হোসেন এবং ইউনিয়ন সেক্রেটারি সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিলটি চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় প্রদক্ষিণ করে আমীরে জামায়াতের উত্তরবঙ্গ সফর সফল ও স্বার্থক কামনা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।





























