শিরোনাম
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

অনলাইন জুয়ার ফাঁদে কাশিমপুর, বাড়ছে যুবকদের আসক্তি

প্রকাশিত:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুরগাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় নীরবে বিস্তার লাভ করছে অনলাইন ক্যাসিনো ও বেটিংয়ের অবৈধ কার্যক্রম—এমন অভিযোগ উঠেছে। স্মার্টফোন, দ্রুতগতির ইন্টারনেট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, তরুণ ও কর্মজীবী যুবকরা।স্থানীয়দের অভিযোগ, কাশিমপুরের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, চায়ের দোকান, সেলুন ও আড্ডাকেন্দ্রকে কেন্দ্র করে গোপনে অনলাইন বেটিং সাইটের আইডি খুলে দেওয়া, অর্থ জমা ও উত্তোলনে সহায়তা এবং নতুন খেলোয়াড় সংগ্রহের কাজ চলছে। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে আরও অভিযোগ উঠেছে, অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচার সঙ্গেও জড়িত। একই নেটওয়ার্ক ব্যবহার করে তরুণদের জুয়া ও মাদকের দিকে আকৃষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পশ্চিম শৈলডুবি এলাকার কাইয়ুম নামের এক ব্যক্তির বিরুদ্ধেও অনলাইন বেটিং পরিচালনা ও মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাশিমপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়িতে ইউনিমাস স্পোর্টস ওয়্যার লিমিটেড কারখানার পাশের এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে বিপ্লব ও সোহেলের নাম স্থানীয়দের অভিযোগে এসেছে। চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে বসে তারা অনলাইন বেটিংয়ে নতুন খেলোয়াড় যুক্ত করছেন এবং অর্থ লেনদেনে সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।একইভাবে সারদাগঞ্জ এলাকার ডিবিএল গ্রুপের জিন্নাত অ্যাপারেলস লিমিটেডে কর্মরত বাদশা মিয়া, বারেন্ডা এলাকার রবিন, গোবিন্দবাড়ী এলাকার মন্ডল গ্রুপের কটন বিডি লিমিটেডে কর্মরত মিলন এবং কাশিমপুরের কাজী মার্কেট এলাকার কয়েকটি সেলুনে কর্মরত কিছু ব্যক্তির বিরুদ্ধেও অনলাইন বেটিংয়ের আইডি খোলা, নতুন খেলোয়াড় সংগ্রহ ও অর্থ লেনদেনে সহায়তার অভিযোগ করেছেন স্থানীয়রা।এছাড়া সুরাবাড়ী, বারেন্ডা, নয়াপাড়া, এনায়েতপুর, মাধবপুর, পানিশাইল, জিরানী ও সারদাগঞ্জ এলাকা মিলিয়ে কাশিমপুরেই প্রায় অর্ধশতাধিক ব্যক্তি এজেন্ট ও সাব-এজেন্ট হিসেবে জুয়ার সাথে জড়িত রয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। আর এদের গ্রাহক হিসেবে জুয়ারি হয়ে জুয়ায় বুদ হয়ে সর্বস্ব হারাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। অনুসন্ধানে জানা যায়, অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত চক্রগুলো সাধারণত মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করে থাকে। খেলোয়াড়রা নির্দিষ্ট নম্বরে টাকা পাঠানোর পর তাদের অনলাইন অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করা হয়। পরে জিতলে একই বা অন্য নম্বরের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয় বলে অভিযোগ রয়েছে। একাধিক অ্যাকাউন্ট এবং বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম ব্যবহারের কারণে এসব কার্যক্রমের প্রকৃত নিয়ন্ত্রকদের শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।সংশ্লিষ্টদের মতে, প্রথমে অল্প টাকায় খেলতে উৎসাহিত করা হলেও ধীরে ধীরে অনেকেই বড় অঙ্কের অর্থ হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে পরিবারে অশান্তি, দাম্পত্য কলহ, শিক্ষার্থীদের লেখাপড়ায় অনীহা এবং কর্মক্ষেত্রে অমনোযোগের মতো সমস্যা তৈরি হতে পারে। অর্থনৈতিক সংকটে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।মনোবিজ্ঞানীদের মতে, অনলাইন জুয়া আচরণগত আসক্তিতে পরিণত হতে পারে। একবার লাভের অভিজ্ঞতা হলে পুনরায় খেলার প্রবণতা তৈরি হয় এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় কেউ কেউ আরও বেশি অর্থ বিনিয়োগ করতে থাকেন। দীর্ঘমেয়াদে এ ধরনের আসক্তি মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোবাইল ফোন, ল্যাপটপ, এমএফএস-সংশ্লিষ্ট সিম, নগদ অর্থ এবং বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত জব্দের ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও এসব কার্যক্রমের সঙ্গে অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্কের সংশ্লিষ্টতার বিষয়ও তদন্তে উঠে এসেছে।গাজীপুরেও বিভিন্ন সময়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ফলে কাশিমপুর এলাকায় এ ধরনের কার্যক্রম কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখার দাবি জোরালো হয়েছে।স্থানীয় সচেতন মহলের দাবি, কাশিমপুরে কারা অনলাইন জুয়ার আইডি খুলে দিচ্ছে, কারা নতুন খেলোয়াড় সংগ্রহ করছে, কীভাবে অর্থ লেনদেন হচ্ছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না—এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরপেক্ষ তদন্ত করা জরুরি। একই সঙ্গে অবৈধ লেনদেনে ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।এছাড়া অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে তরুণদের মধ্যে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। সন্দেহজনক কার্যক্রমের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।


আরও খবর




পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক