শিরোনাম
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

বাজিতপুরে ৪ঠা মে গণহত্যা দিবস পালন, এখনও মেলেনি শহীদ পরিবারের সরকারি স্বীকৃতি!

প্রকাশিত:সোমবার ০৪ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৪ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাজিতপুর, ৪ মে: ১৯৭১ সালের ৪ঠা মে সংঘটিত বাজিতপুরের ভয়াবহ গণহত্যার স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এই নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ পরিবার এখনও পায়নি সরকারি স্বীকৃতি—এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ক্ষোভ ও বেদনা।প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাজিতপুর হরিসভার উদ্যোগে শহীদদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৪ঠা মে ভোরের আগে একটি ট্রেনে করে পাকিস্তানি হানাদার বাহিনী ভৈরববাজার জংশন থেকে সরারচর রেলস্টেশনে এসে পৌঁছায়। আগে থেকেই রেললাইনের পূর্ব পাশে কয়েকটি ট্রাক প্রস্তুত রাখা ছিল। ট্রেন থেকে নেমে হানাদাররা ট্রাকে করে বাজিতপুর ডাকবাংলোর সামনে জড়ো হয়।সেখানে তাদের সঙ্গে যোগ দেয় মুসলিম লীগ-সমর্থিত স্থানীয় সন্ত্রাসী, আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা। সংক্ষিপ্ত পরিকল্পনা শেষে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে দালালদের সহায়তায় বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। এসব গ্রামের মধ্যে ছিল পালপাড়া, বসাকপাড়া, পাগলারচর, নান্দিনা, পূর্ব বাজিতপুর, বসন্তপুর, হরিসভা, মথুরাপুর, শোভারামপুর, পৈলনপুর, চন্দ্রগ্রাম ও নিতারকান্দি।ভোরের আলো ফোটার আগ মুহূর্তে নিরস্ত্র গ্রামবাসীদের ওপর হঠাৎ চালানো হয় নির্বিচার গুলি। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকে। কিন্তু অনেকেই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। যারা লুকিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, তাদের অনেককেই স্থানীয় দালালরা ধরে এনে হানাদারদের হাতে তুলে দেয়।একইদিনে বাজার এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। হত্যার পাশাপাশি সংঘটিত হয় ধর্ষণের মতো জঘন্য অপরাধ। বিভিন্ন সূত্র মতে, ওইদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন নিরীহ মানুষ নিহত হন।এছাড়া, আটক ব্যক্তিদের গরু-ছাগলের মতো বেঁধে ট্রাকে তোলা হয়। পথে বাজিতপুর ব্রিজ, নিতারকান্দি শ্মশানখলা এবং রাহেলা গ্রামের কাছে অন্তত ২০ জনকে গুলি করে চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া হয়।স্থানীয়দের দাবি, এই গণহত্যা ও শহীদ পরিবারকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। বক্তারা বলেন, ইতিহাসের এই নির্মম অধ্যায়কে যথাযথ মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম সত্য ইতিহাস থেকে বঞ্চিত হবে।


আরও খবর




শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২